কৃষিজমির টপসয়েল কর্তনের অভিযোগে ১লাখ টাকা জরিমানা

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে হাটহাজারীতে কৃষি জমির টপসয়েল মাটি কাটার অপরাধে জুয়েল মিয়া নামের এক ব্যক্তিকে ১লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সোমবার( ২৩ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে ধলই পুল এলাকায় কৃষিজমির টপ সয়েল কর্তনের সময় মোবাইল কোর্ট পরিচালনা করে মাটি কাটার স্কেভেটর জব্দ করা হয়।এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়।উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট শাহেদ আরমান। কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে ধলই ইউনিয়নের শফিনগর এলাকার মোঃ জুয়েল মিয়া মোঃ মাহবুব আলীর পুত্র বলে জানা গেছে। ম্যাজিস্ট্রেটের অবস্থান অনুসরণ করতে থাকেন এবং অপরাধীদের তথ্য দিতে থাকেন যা জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি প্রদান করেন। কৃষি জমির টপ সয়েল কর্তনে সহায়তা করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০১০ এবং দণ্ডবিধি, ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় উক্ত ব্যক্তিকে ১৫ (পনেরো) দিনের কারাদণ্ড এবং ১লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ (সাত) দিনের কারাদণ্ড প্রদান করা হয় বলে সত্যতা নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট শাহেদ আরমান।









