অবৈধ সার মজুত করে অতিরিক্ত দামে কৃষকের কাছে বিক্রি: অভিযানে অর্থদণ্ড ও সার জব্দ

রাউজানে অনুমোদন ছাড়া সার বিক্রি, মজুত ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জব্দ করা সার কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাউজান উপজেলা পরিষদ প্রাঙ্গণে ন্যায্যমূল্যে সার বিক্রির উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুম কবির। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মাহফুজ আলম সরকার, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীলসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, অভিযানে ২৫ হাজার টাকা অর্থদণ্ড ও ৯০ বস্তা সার জব্দ করা হয়েছিল। সারের মধ্যে ছিল টিএসপি সার ৫৯ বস্তা, ডিএপি সার ১০ বস্তা ও এমওপি সার ২১ বস্তা; যার মূল্য প্রায় ১ লাখ ১১ হাজার টাকা।










