বোয়ালখালীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রামের বোয়ালখালীর চরখিজিরপুর ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ স্থানীয় ইউনিয়ন বিএনপির উদ্যোগে মরহুমার রুহের মাগফিরাত কামনায় এ বিশেষ প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রবীণ বিএনপি নেতা জয়নাল আবেদিন জালাল মাঝির সভাপতিত্বে এবং চরখিজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনজুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ নেতা নুর মোহাম্মদ কন্ট্রাক্টর।
সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এম কপিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের প্রথম যুগ্ম আহ্বায়ক আরেফিন রিয়াদ, আমিরাত ফুজিরা বিএনপির সহ-সভাপতি শাখাওয়াত হোসেন এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন— আবদুস সবুর মাঝি, আনোয়ার আলম, মীর হোসেন মেম্বার, যুবদল নেতা আরিফ মঈনুদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমরান হোসেন হিরু এবং উপজেলা ছাত্রদল নেতা রিমানুল ইসলামসহ স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
আলোচনা সভা শেষে মাওলানা আবসার উদ্দিনের পরিচালনায় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।











