মিয়ানমারের ওয়ালিদং ট্রনিং ক্যাম্প থেকে বাংলাদেশে পালিয়ে আসা সেই ৩ আরকান আর্মি কমান্ডোকে কোর্টে প্রেরণ করেছে পুলিশ।
বুধবার ( ২৫ ফেব্রুয়ারী) সকালে তাদেরকে বান্দরবান কোর্টে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো: আবদুল বাতেন মৃধা।
তিনি এ প্রতিবেদককে বলেন,আটক ৩ জনকে ৩৪ বিজিবি জোয়ানরা নাইক্ষ্যংছড়ি সীমান্তের চাকঢালা আমতলী
এলাকার লম্বামাঠ থেকে আটক করে সোমবার সন্ধ্যায়। তাদের কাছে ছিল পৌঁনে ২ লাখ কিয়েত ( বর্মী টাকা)।
পরে তাদের বিষয়ে ৩৪ বিজিবির চাকঢালা বিওপির হাবিলদার জাহাঙ্গীর আলম বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। যার নম্বর-১৩ তারিখ -২৪/২/২০২৬ ইংরেজি।
কারণ তারা ৩ জনই বাংলাদেশের ৩ পার্বত্য জেলার নাগরিক। তারা যে জন্যেই সেখানে ( মিযানমারে) যাক না কেন,তারা ভিনদেশে গিয়েছে। টাকার লেন-দেন করেছে। তাদের কাছ থেকে পাওয়া টাকাই তা প্রমান করে। যুদ্ধদের পোষাক বা অস্ত্র অথবা অন্য কোন ডকুমেন্ট পেলে তাদের বিরুদ্ধে অন্য মামলা দেয়া হতো।
এখন দেয়া হয়েছে চোরাকারবার মামলা। যার ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি/২৬ বি ধারা।
স্থানীয় আলী আকবর,মো:সোলেমান ও আবদুসচ্ছালাম বলেন ৩ আত্মস্বীকৃত যুদ্ধাকে চোরাচালান মামলায় কোর্টে পাঠানোর জন্যে। আবার অনেকে মাঝে চাপা ক্ষোপের সৃষ্টিও হয়েছে এ বিষয়ে।
তারা আরো বলেন সোমবার বিকেলে প্রথমে তাদেরকে স্থানীয়রা ধৃত করে জিজ্ঞাসাবাদ করলে তারা অপকটে স্বীকার করেন,তারা ৩ জনই আরকান আর্মির কমান্ডো সদস্য। ওয়ালিদং নামক যুদ্ধ ঘাঁটি থেকে তারা পালিয়ে ঢুকে পড়ে বাংলাদেশে ।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার ফরিদুল আলম বলেন, অন্তত ৩ মাস তারা কমান্ডো ট্রেনিং দিয়েছে বলেছে স্থানীয়দের স্বীকার করেছে এ ৩ যুবক। পরে তাদের বিরুদ্ধে চোরাকারবার মামলা হয়। যা নিয়ে অনেকে হতাশ।
অপর দিকে গ্রাম পুলিশ আলী হোসেন বলেন,তারা আরকান আর্মির সদস্য বলে আটকের প্রথম অবস্থাতেই স্বীকার করেন তারা । এবং তারা কমান্ডোও নাকি । ৩ মাস প্রশিক্ষণ শেষে মন্ডু শহরে যুদ্ধে যাওয়ার কথা বলায় ভয়ে
তারা গোপনে পালিয়ে এসেছে । এছাড়া সেখানে তীব্র খাদ্য সংকটও দেখা দিয়েছে বলে জানান তারা।
আমতলী মাঠ সীমান্তের কৃষক মো:সোলাইমান এ প্রতিবেদককে বলেন,
এই ৩ উপজাতীয় যুবক মিয়ানমান সীমান্ত পার হওয়ার প্রথম দৃশ্য দেখেন তিনি। তখন সময় ৪ টা। তারা ৩ জনে ২ টি ব্যাগ কাঁদে নিয়ে তার সামনে দিয়ে বাংরাদেশে ঢুকে পড়ে। এ সময় তারা বলেন ,ওয়ালিদং ট্রনিং সেন্টার থেকে তার পালিয়ে আসে এপারে।
উল্লেখ্য,গত সোমবার সন্ধ্যায় মিয়ানমার থেকে ১ লাখ ৬৮ হাজার কিয়েত সহ ৩ উপজাতীয় যুবক বাংলাদেশে প্রবেশ করে। যারা আরকান আর্মির সদস্য বলে দাবী করেন তারা। আটককৃত এ যুবকরা হলেন, রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাসিন্দা থুইনুমং মার্মার ছেলে উয়ইমং মার্মা (২৫), বান্দরবানের রুমা উপজেলার মিলুচিং মার্মার ছেলে হ্লাচিং থোয়াই মার্মা (২৪) এবং একই এলাকার মংক্যাচিং মার্মার ছেলে গরাইমং মার্মা (৩০)।