দেশ পরিচালনার সুযোগ পাবে না কোনো বিদেশি শক্তি: আমির খসরু
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

দেশ পরিচালনার সুযোগ পাবে না কোনো বিদেশি শক্তি: আমির খসরু

দেশ পরিচালনার সুযোগ পাবে না কোনো বিদেশি শক্তি: আমির খসরু
ছবি সংগৃহীত।

বাংলাদেশ পরিচালনার সুযোগ কোনো বিদেশি শক্তিকে দেওয়া হবে না এবং দেশের মালিকানা জনগণের হাতেই থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের সমর্থনে আয়োজিত এই জনসভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপস করেনি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে একটি পরিকল্পিত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে।”

তিনি আরও বলেন, গত ১৭ বছরের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও জেল-জুলুমের মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীরা আজ একটি সংগ্রামী শক্তিতে পরিণত হয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র এবং বেগম খালেদা জিয়ার স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে আগামী নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই হবে চূড়ান্ত বিজয়।

আমির খসরু মাহমুদ চৌধুরী ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। চট্টগ্রাম-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব ছালাউদ্দিনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী সরওয়ার আলমগীর এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফয়সল মাহমুদ ফয়জী।




তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন, সম্পর্ক জোরদারের আশা

তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন, সম্পর্ক জোরদারের আশা
ছবি সংগৃহীত।

বাংলাদেশের নির্বাচনে বিজয় ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সরকারপ্রধান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অভিনন্দন বার্তায় তিনি দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

কিয়ার স্টারমারের পাঠানো অভিনন্দন বার্তাটি বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। এর আগে ১৭ ফেব্রুয়ারি পাঠানো আনুষ্ঠানিক বার্তায় তিনি দুই দেশের সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন।

বার্তায় বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাজ্যর মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা পারস্পরিক সহযোগিতা, জনগণের বন্ধন ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নতুন নেতৃত্বে এ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়।

এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশে অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগকারী হিসেবে যুক্তরাজ্য বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি অবৈধ অভিবাসন মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধ এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন কিয়ার স্টারমার।
চিঠিতে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করা হয় এবং এ বিষয়ে সমর্থন অব্যাহত রাখার কথাও জানানো হয়। দুই দেশের অংশীদারত্বের নতুন অধ্যায় শুরু হবে বলেও বার্তায় আশাবাদ ব্যক্ত করা হয়।




মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ
ছবি সংগৃহীত।

বিএনপি নেতা মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী, নজরুল ইসলাম খানসহ ১০ জনকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী মর্যাদায় উপদেষ্টা নিয়োগ করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ এর রুল৩(বি)-এ দেওয়া ক্ষমতাবলে ১০ ব্যক্তিকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ করেন।

মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ পেয়েছেন- মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ এবং ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

এছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদী আমিন এবং রেহান আসিফ আসাদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে মঙ্গলবার বিকেলে সরকার গঠন করে বিএনপি। ৫০ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

এর মাধ্যমে ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করলো বিএনপি। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।




তারেক রহমান সংসদীয় নেতা নির্বাচিত

তারেক রহমান সংসদীয় নেতা নির্বাচিত
ছবি সংগৃহীত।

সরকারি দলের প্রথম সভায় সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে নতুন সাংসদদের শপথ অনুষ্ঠান শেষে সরকারের সংসদীয় দলের প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।