আনোয়ারায় চারপীর আউলিয়া মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন

চট্টগ্রামের আনোয়ারার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার দুই দিনব্যাপী বার্ষিক সভা ও মাহফিল সম্পন্ন হয়েছে। গত রোববার (১১ জানুয়ারি) রাতে মাদ্রাসা ময়দানে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই সভা শেষ হয়।
সভার শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর দরবার শরীফের পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ মুনিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দ মুহাম্মদ সিরাজুল মোস্তফা। মাহফিলে বক্তারা ইসলামের আদর্শ, নৈতিক শিক্ষা এবং সমাজ গঠনে আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ ওসমান গনির সভাপতিত্বে ও অধ্যক্ষ কাজী মো. আবদুল হান্নানের সঞ্চালনায় মাহফিলে দেশবরেণ্য আলেমরা ওয়াজ পেশ করেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছোবহানিয়া আলীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি হারুনুর রশীদ আশরাফী এবং বখতিয়ারপাড়া শাহী আকবরী জামে মসজিদের খতিব আল্লামা কাজী মুহাম্মদ জাফরসহ স্থানীয় ও বরেণ্য উলামায়ে কেরাম।
অনুষ্ঠানে মাদ্রাসার বিভিন্ন বিষয়ের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়া হিফজ বিভাগের শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা ও পাগড়ি প্রদান করা হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।






