হাটহাজারীতে পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

হাটহাজারী থানা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি, একটি ওয়ান শুটারগান (এলজি) এবং সাত রাউন্ড তাজা শটগানের কার্তুজসহ মোঃ নাছির উদ্দীন (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর রাত দিবাগত রাত ৩ টার দিকে এনায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত নাছির উদ্দীন ধলই ইউনিয়নের ২নং ওয়ার্ডের কদল মোহল চৌধুরী বাড়ির আবদুল সামাদের পুত্র ও ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
জানা যায়,পশ্চিম ধলই এলাকার কদল মোহল চৌধুরী বাড়িতে নাছির উদ্দীনের বসতঘরে অবৈধ অস্ত্র মজুদ রয়েছে সংবাদ পেয়ে হাটহাজারী মডেল থানার বিশেষ অভিযানে ধলই ইউনিয়নের এনায়েতপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএমের নির্দেশক্রমে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ তারেক আজিজ এবং হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের আভিযানিক দল অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ৩টার দিকে আভিযানিক দল নাছির উদ্দীনের বসতবাড়িতে পৌঁছে তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার বসতঘরে আইনানুগ তল্লাশি পরিচালনা করে গ্রেপ্তারকৃত নাছির উদ্দীনের দেখানো ও শনাক্তমতে তল্লাশী করে তার শয়নকক্ষে থাকা স্টিলের ওয়ারড্রপের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগাজিন ও চার রাউন্ড ৭.৬৫ মিমি পিস্তলের গুলি উদ্ধার করা হয়। একই কক্ষে থাকা স্টিলের আলমারির নিচের ড্রয়ার থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটারগান (এলজি) এবং সাত রাউন্ড তাজা শটগানের কার্তুজ উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নাছির উদ্দীন জানায়, রাউজানের তার বন্ধু মোঃ তৈয়ব (৪৫) প্রায় তিন-চার মাস আগে বিদেশে যাওয়ার সময় অস্ত্র ও গোলাবারুদ গুলো তার হেফাজতে রেখে যায়। দেশে ফিরে তৈয়ব তার কাছ থেকে অস্ত্রগুলো নিয়ে যাওয়ার কথা ছিল। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট পলাতক আসামি মোঃ তৈয়বকে গ্রেপ্তার এবং উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত মোঃ নাছির উদ্দীন ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত মোঃ নাছির উদ্দীন ও পলাতক মোঃ তৈয়বের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় মামলা রুজু করা হয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা করে আটককৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
এ বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজি তারেক আজিজ সত্যতা নিশ্চিত করে বলেন,দুটি অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার সহ এক ব্যক্তিকে আটক করা হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে










