দেশ সেরা রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন হাটহাজারী থানার রুপন নাথ

দেশ সেরা রাষ্ট্রপতির পুলিশ পদক “পিপিএম”(সাহসিকতা) পদক পেয়েছেন হাটহাজারী মডের থানার সাবেক পুলিশ উপ-পরিদর্শক রুপন নাথ।হাটহাজারী মডেল থানায় কর্মরত থেকে সাহসিকতা,পুলিশিং সেবায় অনন্য নজির, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)পেয়েছেন। তিনি হাটহাজারী মডেল থানায় দায়িত্ব পালনকালে তার কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি এ পদকের জন্য মনোনীত হয়েছিলেন।
গত ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পুলিশ সপ্তাহ/২০২৬ ইং এর(২৬ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় আনুষ্ঠানিকভাবে পদক পরিয়ে দেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাহস ও বীরত্ব প্রদর্শন,পুলিশিং সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এসব পদক দেওয়া হয়।
হাটহাজারী মডেল থানায় দায়িত্ব পালনকালে অপরাধী শনাক্ত ও গ্রেপ্তার,চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্যে উদঘাটন,ডাকাতি মামলার রহস্যে উদঘাটন সহ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এসআই(নিরস্ত্র)রুপন নাথ। তার সক্রিয় নেতৃত্বে থানাটিতে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে দৃশ্যমান অগ্রগতি হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৫ সালের জন্য চার ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ সদস্যকে পদক দেওয়া হয়। ক্যাটাগরিগুলো হলো- বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং রাষ্ট্রপতির পুলি পদক (পিপিএম)-সেবা।
তিনি ২০০৪ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করিয়া সুনামের সাথে চাকরি করেন।তিনি কুমিল্লা জেলার মুরাদনগর থানা-গৌরীপুর তদন্ত কেন্দ্র-ডিবি-ডিএসবি। নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা-ডিবি কোম্পানীগঞ্জ থানা। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার বাকলিয়া থানা-চাক্তাই পুলিশ ফাঁড়ি-চকবাজার থানা।ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা-আখাউড়া থানা,চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানায় ১ বছর ১১মাস কর্মতর ছিলেন।










