রাউজানের উরকিরচরে আগুনে পুড়েছে ৪টি দোকানঘর

চট্টগ্রামের রাউজানে ভয়াবহ আগুনে পুড়েছে ৪টি দোকান। বুধবার আনুমানিক রাত ১টা ২০ মিনিটে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মিয়ারঘাটা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় ইসমাইল আজিজের মুদির দোকান , মাহবুব আলমের মুদির দোকান, রতনের ষ্টেশনারী দোকান এবং আবদুল বাসেকের মেক্যানিকের দোকান পুড়ে ছাই হয়ে যায়। ৪টি প্রতিষ্ঠানের মুদির দোকান , ষ্টেশনারী ,টিভি ফ্রিজের মেকানিকের দোকান, নগদ টাকা, স্টেশনারি সামগ্রীসহ আসবাবপত্র পুড়ে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের ।
স্থানীয় বাসিন্দা, কালুরঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সূত্রে জানা যায়,বুধবার রাত ১টার ২০ মিনিটে সময় হারুন ষ্টোর মুদির দোকানের সট সার্কিট থেকে আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এতে একে একে ৪টি দোকান ঘরের মধ্যে ইসমাঈল স্টোর ও হারুন ষ্টোর সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, এ ঘটনায় অন্তত ২৫ -৩০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মুহাম্মদ ইসমাইল আজিজ জানান, আমি রাতে ১১টার দিয়ে দোকান বন্ধ বাড়িতে যায়। আগুন লাগার খবর পেয়ে আমি দোকান আসি ততক্ষণে আমার দোকান প্রায় পুড়ে যায়। আমার প্রতিষ্ঠানের প্রায় ১০- ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে। ব্যবসায়ী মাহবুব আলম জানান, আমার প্রতিষ্ঠানের প্রায় ৬- ৮ লাখ টাকা, রতন জানান, আমার প্রতিষ্ঠানের প্রায় ৪- ৫ লাখ,বাসেক জানান, আমার প্রতিষ্ঠানের প্রায় ৪- ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ী সুত্রে জানা যায়।
কালুরঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের আমিনুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আমাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়-ক্ষতির বিষয়ে তদন্ত ছাড়া বলা যাচ্ছেনা বলেও জানা যাবে।











