মহান বিজয় দিবসে সীতাকুণ্ডে কাজী সালাউদ্দিনের নেতৃত্বে বিএনপির বিজয় র্যালি ও আলোচনা সভা

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিজয় র্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম–৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন।
১৬ ডিসেম্বর সকালে র্যালি শুরুর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন দুলাল এতে সভাপতিত্ব করেন এবং সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শামসুল আলম আজাদ সঞ্চালনা করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব লায়ন গাজী মোহাম্মদ সুজাউদ্দিন, ৭ নম্বর কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দোহা এবং সীতাকুণ্ড উপজেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন।
বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে র্যালির নেতা কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, "মহান মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ছিল সেই সংগ্রামের চূড়ান্ত দিকনির্দেশনা।" তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আজ আরও সুসংগঠিত ও শক্তিশালী হচ্ছে।
আলোচনা সভা শেষে বিশাল বিজয় র্যালিটি সীতাকুণ্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
র্যালি শেষে সীতাকুণ্ড উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
কর্মসূচিতে উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইউনিয়ন/পৌরসভা বিএনপি: ১ নম্বর সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী, ২ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাফর ভূঁইয়া, ৪ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন, সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. সরোয়ার হোসাইন লাভলু, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার কামাল, বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম মেম্বার, কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ইদ্রিস মিয়া মনির প্রমুখ।
যুবদল ও ছাত্রদল: উপজেলা যুবদলের নবনির্বাচিত সিনিয়র সভাপতি সালাউদ্দিন টিটু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সিকদার, পৌরসভা যুবদলের নবনির্বাচিত সভাপতি মো. আকবর হোসেন, সাধারণ সম্পাদক মহিদুল আলম আবির, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন রিফাত প্রমুখ।








