বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় চট্টগ্রামের বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বাদ মাগরিব বারইয়ারহাট পৌরসভা বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন: বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জসীম ভেন্ডার সহ বারইয়ারহাট পৌরসভা এবং মিরসরাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী।








