বাঁশখালীতে জমজ দুই সন্তান, পিতাসহ তিন জনের লাশ উদ্ধার



চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জের টংকাবতী ও ডলু বিটে দায়িত্ব পালনকালে সংরক্ষিত বনাঞ্চলের গাছ পাচার, বনভূমি দখল ও পাহাড় কাটায় সম্পৃক্ততার অভিযোগ উঠেছে ফরেস্টার ইমন বিল্লার বিরুদ্ধে। স্থানীয় পরিবেশসচেতন ব্যক্তিদের এসব অভিযোগের মধ্যেই তিনি এখন বরদুয়ারা বিট কাম চেক স্টেশনের স্টেশন কর্মকর্তার দায়িত্বে রয়েছেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
টংকাবতী ও ডলু বিটের আওতায় দৃষ্টিনন্দন সংরক্ষিত বনাঞ্চল রয়েছে। এসব বনে সংকটাপন্ন ও বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রজাতির মাদার ট্রির পাশাপাশি দেশীয় ছোট গাছ, গুল্ম ও লতা রয়েছে। প্রায় ২০ প্রজাতির বন্যপ্রাণীরও বিচরণ রয়েছে বলে স্থানীয়দের ভাষ্য। শিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে এসব বনাঞ্চলে স্কুল-কলেজের শিক্ষার্থী ও গবেষণাকর্মীরা ভ্রমণ করেন।
স্থানীয় পরিবেশসচেতন ব্যক্তিদের অভিযোগ, ইমন বিল্লা টংকাবতী বিটের দায়িত্ব নেওয়ার পর থেকে সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটা ও পাচার বেড়েছে। নুর আলম, রেজাউল, জালাল, কালু মেম্বার, জাকারিয়া, মহরম ও রহিম কোম্পানিসহ কয়েকজন ব্যক্তি ও কাঠ ব্যবসায়ীর সঙ্গে লাখ লাখ টাকার অবৈধ চুক্তির মাধ্যমে রাতের অন্ধকারে মাদার ট্রি কেটে পাচার করা হয়েছে বলে তাঁরা দাবি করেন।
অভিযোগকারীদের ভাষ্য, শুধু সংরক্ষিত বনাঞ্চল নয়, হাতিরডেরা ও কলাউজানসহ টংকাবতী বিটের সামাজিক বনাঞ্চল থেকেও চুক্তিভিত্তিক গাছ কাটা ও পাচার হয়েছে। এতে বনাঞ্চল উজাড় হওয়ার পাশাপাশি বন্যপ্রাণীর আবাসস্থল ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
বিট কার্যালয়ের কর্মীদের ভাষ্য অনুযায়ী, ইমন বিল্লা টংকাবতী বিটে নিয়মিত অবস্থান করতেন না। আমিরাবাদে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন এবং মাসে দু-একবার বিট কার্যালয়ে আসতেন। টংকাবতী বিটের ভিলেজার ওসমানও একই ধরনের তথ্য দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কাঠ ব্যবসায়ী দাবি করেন, ইমন বিল্লা বিট অফিসার থাকলে কাঠ ব্যবসায়ীদের সুবিধা হয়। তাঁর ভাষ্য, ইমন বিল্লা ডলু বিটের দায়িত্বে থাকাকালীন সেখানকার রিজার্ভ ফরেস্ট থেকেও তাঁরা গাছ কেটে নিয়ে এসেছেন।
স্থানীয় অভিযোগকারীদের দাবি, গাছ পাচারের পাশাপাশি বনভূমির অবৈধ দখল ও পাহাড় কাটার সঙ্গেও ইমন বিল্লার সম্পৃক্ততা রয়েছে। বিট এলাকায় নিয়মিত অবস্থান না করে আমিরাবাদ ও রেঞ্জ অফিসে থেকে অবৈধ ব্যবসায়ীদের সঙ্গে আঁতাতের মাধ্যমে তিনি লাখ লাখ টাকা আদায় করেছেন বলে অভিযোগ তাঁদের।
সংরক্ষিত বনাঞ্চলের গাছ, মাটি ও বালু বিক্রি করে বিপুল অবৈধ অর্থ উপার্জন এবং এসিএফ ও ডিএফওকে মাসোহারা দিয়ে বরদুয়ারা বিট কাম চেক স্টেশনের দায়িত্ব পাওয়ার অভিযোগও তুলেছেন স্থানীয়রা। এসব অভিযোগের সূত্র ধরে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের এসিএফ মোঃ দেলোয়ার হোসেন ও ডিএফও মোঃ সোহেল রানার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের প্রশ্ন, আগের কর্মস্থলে দায়িত্ব পালন নিয়ে অভিযোগ থাকা সত্ত্বেও ইমন বিল্লাকে গুরুত্বপূর্ণ বিট ও চেক স্টেশনের দায়িত্ব দেওয়া হলো কীভাবে? দায়িত্ব পালনের দক্ষতা ও কাজের মূল্যায়নের পরিবর্তে আর্থিক প্রভাব পদায়নে ভূমিকা রাখছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

যেভাবে বাংলাদেশের সামরিক বিমানে চড়ে ভারতে গিয়েছিলেন, ঠিক সেভাবেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে চায় ভারত। নয়াদিল্লির চাওয়া, বাংলাদেশ সেনাবাহিনী তাকে দেশে ফিরিয়ে নিক। পাশাপাশি ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল ও নতুন করে বিচারের সুযোগ যেন পান শেখ হাসিনা। সেটিও নিশ্চিত করতে চায় ভারত। সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এতে বলা হয়, শেখ হাসিনার প্রত্যাবর্তন সহজ করতে নয়াদিল্লি দুটি প্রধান শর্ত সামনে এনেছে। প্রথমত, বাংলাদেশ সেনাবাহিনীকে তাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব নিতে হবে। তাকে আনতে হবে একটি সামরিক বিমান পাঠিয়ে। কারণ ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর তিনি বাংলাদেশের একটি সামরিক বিমানেই ভারতে গিয়েছিলেন। অবশ্য স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট পয়েন্ট দিয়েও সেনাসদস্যরা তাকে গ্রহণ করতে পারেন। দ্বিতীয়ত, জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং নতুন করে স্বচ্ছ বিচারের নিশ্চয়তা দিতে হবে বাংলাদেশকে।
প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দীর্ঘ অবস্থান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক অঙ্গনে ভারতের জন্য ক্রমেই বিব্রতকর হয়ে উঠছে। আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের দায়ে দণ্ডিত একজন সাবেক নেতাকে আশ্রয় দেওয়ায় আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছে ভারত।
ভারতীয় নীতিনির্ধারকরা চেয়েছিলেন শেখ হাসিনা তৃতীয় কোনো দেশে চলে যান। কিন্তু বিভিন্ন দেশের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তা সম্ভব হয়নি। ফলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়াকেই এখন একমাত্র বাস্তবসম্মত পথ হিসেবে দেখছে ভারত। এছাড়া নয়াদিল্লি মনে করে, শেখ হাসিনা দেশে না ফিরলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো কঠিন হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, ‘আমরা জেনেশুনে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য হস্তান্তর করতে পারি না। বরং আমরা চাইব তিনি যেন নতুন করে ন্যায়বিচারের সুযোগ পান।’ ভারত চায় আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারিতে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হোক।
এছাড়া এক ভারতীয় সামরিক সূত্র জানিয়েছে, দেশে ফেরার পর শেখ হাসিনার নিরাপত্তা যাতে ঝুঁকির মুখে না পড়ে, সেজন্য বাংলাদেশ সেনাবাহিনীকে তার সুরক্ষার দায়িত্ব নেওয়ার নিশ্চয়তা চায় নয়াদিল্লি।
বিবিসি বাংলা জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চাইলেও ভারত প্রত্যর্পণ চুক্তির আইনি দিক দেখিয়ে সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে। আসামি হিসেবে কোনো বাংলাদেশি বিমানে তাকে তুলে দিতে চায় না ভারত, কারণ এতে নেপাল, শ্রীলঙ্কা বা মালদ্বীপের মতো প্রতিবেশী দেশের মিত্র নেতাদের কাছে নেতিবাচক বার্তা যেতে পারে।
তবে গত কয়েক মাস ধরে এ বিষয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে। গত অক্টোবরের প্রথম সপ্তাহে দিল্লিতে নিযুক্ত তৎকালীন বাংলাদেশি হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে অঘোষিত বৈঠক করেন। ভারতীয় সামরিক সূত্রের মতে, শেখ হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করতেই এই বৈঠক হয়েছিল।
ভারতে সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন, চব্বিশের জুলাইয়ের পর বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্গে তাদের প্রতি সপ্তাহে কথা হয় এবং হয়ে এসেছে।
দুই সেনাবাহিনীর মধ্যে এই সহজ, স্বাভাবিক সম্পর্কটা শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রেও কাজে লাগানো হোক, এটাই আসলে ভারত চাইছে বলে ওই সূত্রটি ইঙ্গিত দিয়েছিলেন।
ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার পরই শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ২০২৬ সালের ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন বলে দাবি করেছে বিবিসি বাংলা।
তবে ভারতীয় কর্মকর্তাদের সন্দেহ, জ্বালানি সংকট ও পোশাক শ্রমিকদের বিক্ষোভের মতো অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে থাকা বাংলাদেশের বর্তমান সরকার আদৌ শেখ হাসিনাকে এখন ফেরাতে চায় কি না। কারণ তার ফেরা দেশে নতুন অস্থিরতা তৈরি করতে পারে।
নয়াদিল্লির সাউথ ব্লকের এক কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, শর্ত পূরণ না হওয়ায় ডিসেম্বরে তার ফেরা কঠিন জেনেও ভারত এই ঘোষণায় সম্মতি দিয়েছে। তার ভাষায়, ‘অন্তত আমরা তখন বলতে পারব যে শেখ হাসিনা নিজেই ফিরতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ নানা অজুহাত দেখানোয় তা সম্ভব হয়নি।’
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, এই ঘোষণা বাংলাদেশের আওয়ামী লীগ নেতাকর্মীদের উজ্জীবিত করেছে। শেষ পর্যন্ত ৩১ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা ফিরতে না পারলেও, ভারতে তার অবস্থান দীর্ঘায়িত করার পেছনে নয়াদিল্লির হাতে একটি নতুন যুক্তি তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণ শেষে তুরস্কের আন্তালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আন্তালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন তিনি।
ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
আন্তালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও সিনিয়র রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল।
শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে গত ১০ নভেম্বর তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন।
এ ছাড়া সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ প্যাভিলিয়ন এবং গ্রিন জোনে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্য পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এ সফরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।