আনোয়ারায় পূজামন্ডপ পরিদর্শনে এনসিপি’র নেতৃবৃন্দ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও আনোয়ারা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, বেসরকারী কারা পরিদর্শক জোবাইরুল আলম মানিক।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যারপর থেকে আনোয়ারা ও কর্ণফুলীর অর্ধশতাধিক পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পূজার সার্বিক নিরাপত্তা ও আয়োজনের খোঁজখবর নেন তারা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এনসিপির জেলার যুগ্ম সদস্য সচিব রিদুওয়ানুল করিম হৃদয়, চট্টগ্রাম জেলার জুলাই গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শাহেদুল আলম শাহেদ, সহ দপ্তর সম্পাদক জহির উদ্দিন চৌধুরী হিমেল, নারী বিষয়ক সম্পাদক ডালিয়া বড়ুয়া, সাবেক যুগ্ম সমন্বয়কারী মো. নাঈম উদ্দীন, আনোয়ারা ছাত্রশক্তির আহবায়ক মোহাম্মদ এমদাদ উল্লাহ, সদস্য সচিব মোহাম্মদ ইফতেখার বিন হোসেন, মুখ্য সংগঠক আরমান মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফাত উদ্দীন আনিস, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, যুগ্ম সদস্য সচিব (দপ্তর) শাহাদাত হোসাইন আরমান, যুগ্ম সদস্য সচিব জুনায়েদ খান আলভী, মোহাম্মদ আরমান চৌধুরী, রিয়াজ উদ্দিন, আশিকুর রহমান নয়ন, বোরহান উদ্দিন, সাজ্জাদ হোসেন, আরিফুল ইসলাম, স্বপ্নীল বড়ুয়া মোহাম্মদ ছত্তারসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
পরিদর্শনকালে দুই উপজেলার প্রায় অর্ধশতাধিক পূজামন্ডপে পূজা উদযাপন কমিটির হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলম মানিক।
এসময় তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সহাবস্থান ও সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য। আমরা একটি অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায়। শারদীয় দুর্গোৎসব যেন নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয় সে জন্য সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি।










