হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগের ১০ নেতাকর্মী আটক

হাটহাজারীতে পুলিশের বিশেষ অভিযান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে আটক করেছে। রবি,সোমবার দুইদিনে হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের ১১ নেতা কর্মীকে আটক করা হয়।
আটককৃত নেতাকর্মীরা হলেন,ছাত্রলীগ নেতা আরহাদ হোসেন আহাদ(২৮),জানে আলম(৩৫),পারভেজ হোসেন(২৪),দিদারুল আলম(৩৫), শফিউল আলম(৫৫),ফারহান মাসুদ,(২৩)জাহেদুল আলম জাহেদ(২৩),রাকাত হান শুভ(২০),আবদুল্লাহ তুষার,(২২),আশরাফুল ইসলাম তামিম(২০),
থানা সুত্রে জানা গেছে,গত বৃহস্পতি ও শুক্রবার নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা অস্থিতিশীল সৃষ্টি করার লক্ষে কয়েকটি স্থানে মিছিল করেন। প্রশাসনের নজরে বিষয়টি পড়লে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে ১০ নেতাকর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানগত ব্যবস্থা নিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান নিশ্চিত করেন।








