হাটহাজারীতে গভীর রাতে পুরোনো খাল দখলের চেষ্টা,বালু জব্দ,জরিমানা

হাটহাজারীতে পুরোনো খাল ও সরকারী জায়গা ভরাটের চেষ্টাকালে ভূমিখেকো আলমগীরসহ দুই ব্যক্তিকে আটক করেছে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট।শনিবার রাত১টার দিকে চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি সড়কের পাশে মাটি বালু ও নির্মাণসামগ্রী রেখে অবৈধভাবে ৩০০বছরের পুরোনো খাল ও সরকারী জায়গা দখল করতে প্রস্তুতি নেয়ার মুহুর্তে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট শাহেদ আরমান।এসময় দুইজনকে ২৫হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
মোবাইল কোর্ট সুত্রে জানা যায়,শনিবার রাত ১টার দিকে ভুমিকেখো আলমগীরের নেতৃত্বে বালু ও নির্মাণসামগ্রী রেখে চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি সড়কে রেখে গণউপদ্রব সৃষ্টি করে চারিয়া বোর্ডস্কুলের দক্ষিণ পাশে আনিস প্যারারাল খালের পূর্বে ৩০০বছরের পুরোনো খাল ও সরকারী জায়গা গভীর রাতে অবৈধ ভাবে ভরাট করে দখলে নিতে প্রস্তুতি নিচ্ছিল।এমনবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট শাহেদ আরমান ঘটনাস্থলে এসে সত্যতা পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জড়িত ভূমিকেখো আলমগীরসহ দুইজনকে মহাসড়ক আইনে ২৫হাজার টাকা জরিমানা করেন।এসময় সাথে সাথে নির্মাণসামগ্রী সরিয়ে নিতে নির্দেশ প্রদানসহ বালু জব্দ করা হয়।
জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট শাহেদ আরমান সত্যতা নিশ্চিত করে বলেন,মহাসড়কে বালু ও নির্মাণসামগ্রী রেখে গণ উপদ্রব সৃষ্টির অপরাধে দুইজনকে জরিমানা করা হয়।জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।








