হাটহাজারীতে অবৈধ পাকা স্থাপনা গুড়িয়ে দিয়েছে প্রশাসন,কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার

হাটহাজারীতে অভিযান চালিয়ে ১ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। সোমবার রহুল্লাপুর মৌজার সাত্তারঘাট ব্রিজ সংলগ্ন রাস্তার পাশ্ববর্তী অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান পরিচালনা করে এ সম্পত্তি উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। অভিযানে উদ্ধারকৃত জমিতে অবৈধভাবে নির্মাণাধীন স্থাপনা ভেঙে দেওয়া হয়।
একই সাথে পার্শ্ববর্তী অবৈধ স্থাপনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সড়ক ও জনপদ অধিদপ্তরকে অবহিত করা হয়।
জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার ভূমি জানান,সরকারী জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের সংবাদ পেলে দ্রুত স্পটে গিয়ে উচ্ছেদ করে গুড়িয়ে দেয়া হয়। অবৈধ স্থাপনা রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।








