হাটহাজারীতে অপহরণ মামলার মুল হোতা রবিউল ঢাকা থেকে গ্রেফতার

হাটহাজারী মডেল থানার একাধিক মামলার এজাহারভুক্ত ও স্কুল শিক্ষার্থী অপহরণ মামলার আসামি মো. রবিউল আলম (৩৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১১টার দিকে হাটহাজারী মডেল থানার মামলায় ঢাকা থেকে গ্রেফতার করে। আটককৃত রবিউলের বিরুদ্ধে গত ৯ জুন ২৬ ইং হাটহাজারী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়।যার নং-১৪. মামলার মুল হোতা রবিউল দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। অপহরণ মামলাসহ আরও দুটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি মো. রবিউল আলমকে গ্রেফতার দেখানো হয়। আটককৃত রবিউল হাটহাজারী উপজেলার ১ নং ফরহাদাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উদালিয়া এলাকার মিয়াজান চৌধুরী বাড়ির হাজী সোলাইমানের পুত্র।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গত ৯জুন স্কুল শিক্ষার্থী সুমাইয়া (১৩)কে অপহরণের ঘটনায় থানায় মামলা রুজু হয়।অপহরণের পাঁচ দিন পর সীতাকুণ্ড উপজেলা থেকে জড়িত নুরুল আলম ও শাহাদাতকে আটক করে।তবে মুল হোতা রবিউল পলাতক ছিল। হাটহাজারী মডেল থানার চৌকস অফিসার পুলিশ উপ-পরিদর্শক রুপণ নাথ ও তার ফোর্স নিয়ে ব্যাপক তৎপরতায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানা পুলিশের সহযোগিতায় বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় অপহরণ মামলাসহ বিস্ফোরকদ্রব্য,সন্ত্রাস বিরোধী আইনে আরো দুটি মামলা রয়েছে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃত ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।








