হাটহাজারীতে মানসিক প্রতিবন্ধী ব্যক্তির লাশ উদ্ধার

হাটহাজারীতে অজ্ঞাত (৪২) মানসিক প্রতিবন্ধী ব্যক্তির লাশ উদ্ধার করে মডেল থানার পুলিশ।
বুধবার (২৫ মার্চ) দুপুর ২টার দিকে হাটহাজারী পৌরসভার কৃষি ফার্ম রোডের পাশে লাশ উদ্ধার করা হয়।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, হাটহাজারী পৌরসভার কৃষি ফার্ম সড়কের পাশে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন নিরাপত্তা প্রহরী ও মার্কেটের দারোয়ান থানা পুলিশ কে জানায়। খবর পেয়ে হাটহাজারী মডেল থানার এসআই জমির সঙ্গী ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তবে স্থানীয়রা জানান, অজ্ঞাত পরিচয় ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ছিলেন। প্রতি দিন তাকে স্থানীয়রা দেখতেন কখনো বসে থাকতে আবার কখনো হাটতে।
হাটহাজারী মডেল থানার এসআই জমির জানান, ঐলাকার নিরাপত্তা প্রহরী এবং দারোয়ান বেলা ১টার দিকে এ ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মেডিকেল প্রেরণ করেছি। তবে এই ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং তার মৃত্যু স্বাভাবিক হয়েছে। তার পরিচয় পেতে সবার সহযোগিতা কামনা করছি।








