ভোটের বয়স ১৬ ও এক কোটি কর্মসংস্থানের অঙ্গীকার এনসিপির
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

ভোটের বয়স ১৬ ও এক কোটি কর্মসংস্থানের অঙ্গীকার এনসিপির

ভোটের বয়স ১৬ ও এক কোটি কর্মসংস্থানের অঙ্গীকার এনসিপির
ছবি সংগৃহীত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘তারুণ্য ও মর্যাদার ৩৬ দফা ইশতেহার’ ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি ও ভোটাধিকারের বয়স ১৬ বছর করার প্রতিশ্রুতি দেয় দলটি।

ইশতেহারে জুলাই গণহত্যসহ বিগত সরকারের আমলের সব মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে ‘ট্রুথ অ্যান্ড রিকন্সিলিয়েশন কমিশন’ গঠনের কথা বলা হয়েছে। এছাড়া এনআইডি কার্ডকে সর্বজনীন সেবার মাধ্যম করা, ঘণ্টায় ১০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ এবং মূল্যস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনার অঙ্গীকার করেছে এনসিপি। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতের সঙ্গে সীমান্ত হত্যা বন্ধ ও পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নেতারা জানান, আমলাতন্ত্রে সরাসরি অভিজ্ঞদের নিয়োগ (ল্যাটারাল এন্ট্রি) বৃদ্ধি, সশস্ত্র বাহিনীর জন্য রিজার্ভ ফোর্স গঠন এবং উচ্চশিক্ষায় ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের নতুন রূপরেখা বাস্তবায়ন করা হবে।




তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন, সম্পর্ক জোরদারের আশা

তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন, সম্পর্ক জোরদারের আশা
ছবি সংগৃহীত।

বাংলাদেশের নির্বাচনে বিজয় ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সরকারপ্রধান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অভিনন্দন বার্তায় তিনি দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

কিয়ার স্টারমারের পাঠানো অভিনন্দন বার্তাটি বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। এর আগে ১৭ ফেব্রুয়ারি পাঠানো আনুষ্ঠানিক বার্তায় তিনি দুই দেশের সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন।

বার্তায় বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাজ্যর মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা পারস্পরিক সহযোগিতা, জনগণের বন্ধন ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নতুন নেতৃত্বে এ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়।

এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশে অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগকারী হিসেবে যুক্তরাজ্য বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি অবৈধ অভিবাসন মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধ এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন কিয়ার স্টারমার।
চিঠিতে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করা হয় এবং এ বিষয়ে সমর্থন অব্যাহত রাখার কথাও জানানো হয়। দুই দেশের অংশীদারত্বের নতুন অধ্যায় শুরু হবে বলেও বার্তায় আশাবাদ ব্যক্ত করা হয়।




মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ
ছবি সংগৃহীত।

বিএনপি নেতা মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী, নজরুল ইসলাম খানসহ ১০ জনকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী মর্যাদায় উপদেষ্টা নিয়োগ করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ এর রুল৩(বি)-এ দেওয়া ক্ষমতাবলে ১০ ব্যক্তিকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ করেন।

মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ পেয়েছেন- মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ এবং ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

এছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদী আমিন এবং রেহান আসিফ আসাদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে মঙ্গলবার বিকেলে সরকার গঠন করে বিএনপি। ৫০ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

এর মাধ্যমে ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করলো বিএনপি। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।




তারেক রহমান সংসদীয় নেতা নির্বাচিত

তারেক রহমান সংসদীয় নেতা নির্বাচিত
ছবি সংগৃহীত।

সরকারি দলের প্রথম সভায় সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে নতুন সাংসদদের শপথ অনুষ্ঠান শেষে সরকারের সংসদীয় দলের প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।