ফটিকছড়িতে শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

ফটিকছড়িতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে ফটিকছড়ি সদরে এবং বিকালে হেয়াঁকো বাজারে পৃথক দুটি সমাবেশের আয়োজন করা হয়। সকালে অনুষ্ঠিত র্যালিটি বিবিরহাট ঈদগাহ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাস স্টেশন এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সকালের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল জব্বার। প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ি থানা জামায়াতের আমির নাজিম উদ্দিন ইমু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উত্তর জেলার সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম চৌধুরী এবং উপদেষ্টা মাওলানা ইউসুফ বিন সিরাজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ি থানা শাখার সভাপতি গাজী মোহাম্মদ বেলাল উদ্দিন এবং সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ আবু জাফর।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নবীর হোসাইন মাসুদ, কাজী মোহাম্মদ ইকবাল, ইব্রাহিম খলিল, আজগর আলী, রুহুল আমিন, শামসুর আলম হেলালী, লোকমান চৌধুরী, জাহাঙ্গীর আলম, মো. এরশাদ উল্লাহ, জিয়াউল হক রুবেল, গিয়াস উদ্দিন রুবেল, আনারুল আজিম মেম্বার ও ফোরকানুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিকেলে ভূজপুরের হেয়াঁকো বাজারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম, সভাপতি আব্দুল জলিল এবং সেক্রেটারি এবিএম সিদ্দিক, হাসান শামসুদ্দিনসহ নেতৃবৃন্দরা।
সমাবেশে বক্তারা শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।








