ফটিকছড়িতে মাদক, কিশোর অপরাধ রোধে এলাকাবাসীর র্যালি ও সমাবেশ

মাদক, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ করেছে এলাকাবাসী।
শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার সিএন্ডবি মাঠে পাইন্দং সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ফটিকছড়ি সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে মিলিত হয়।
ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য আবু আজম তালুকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান, বিশেষ অতিথি ছিলেন পাইন্দং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ব্যবসায়ী ও সমাজসেবক রেজাউল করিম চৌধুরী, ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম।
উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাস্টার নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহাবুল আলম চৌধুরী, প্রবীণ বিএনপি নেতা এম. এন. নুরুল আনোয়ার, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা বজল আহমদ, অধ্যাপক (অব.) এনামুল হক চৌধুরী, ফটিকছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী জ্যোতি কর খীসা, উপাধ্যক্ষ জামাল উদ্দিন, উত্তর জেলা যুবদলের সহ- সভাপতি মনছুর আলম চৌধুরী এবং পাইন্দং বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি লায়ন মাসুদুল আলম চৌধুরী। এ ছাড়াও পাইন্দং ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুদ্দীন সুমন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবদুল মালেক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, কৃষক দলের সহ- সভাপতি শামসুল আলম, বিএনপি নেতা রহিম উদ্দিন, যুবদল নেতা এম. আলাউদ্দীন ও মানিক হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবর চৌধুরী, সাধারণ সম্পাদক আয়াজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাঈমুল বাশার রিয়াদ, ছাত্রনেতা আরিফ, উপজেলা শ্রমিকদলের দপ্তর সম্পাদক আমিনুল হক সুমনসহ স্থানীয় নেতাকর্মী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। পরিবার ও সমাজের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনগুলোকেও কার্যকর ভূমিকা রাখতে হবে। বিশেষ করে তরুণ ও কিশোরদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।










