পটিয়ায় ড. প্রকৌশলী এনামুল হোসেনকে সংবর্ধনা

পটিয়া উপজেলার উত্তর খরনা কইশ্যাপাড়া হযরত বদর আউলিয়া (রহ.) ইবতেদায়ি মাদরাসার উদ্যোগে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ড. প্রকৌশলী মো. এনামুল হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (৫ আগস্ট) মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী জসীম উদ্দিনের সভাপতিত্বে প্রধান সংবর্ধিত অতিথি ছিলেন ড. প্রকৌশলী মো. এনামুল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীম। এছাড়া আরও বক্তব্য দেন পরিচালনা কমিটির সদস্য নাছির উদ্দীন, মোহাম্মদ ইসহাক, ফজলুল হক, আবদুর রহিম, আবুল মঞ্জুর, মোজাম্মেল, সবুজ, মাসুদ, সাইফুল, সৌরভ, আরমান, মাদরাসা সুপার মাওলানা সেকান্দর আলী, মাস্টার ফারুকুল ইসলাম, তারিন আক্তার, মাওলানা সাদেকুল ইসলাম ও হাফেজ নাজমুল মানিক।
বক্তারা বলেন, ড. প্রকৌশলী মো. এনামুল হোসেন একজন সৎ, দক্ষ ও মানবিক ব্যক্তিত্ব। শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান প্রশংসনীয়। সমাজের উন্নয়ন ও শিক্ষার প্রসারে তাঁর নিরলস প্রচেষ্টা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বক্তারা মাদরাসার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে তাঁর সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও শিক্ষা ও সমাজকল্যাণে তাঁর ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
সংবর্ধিত অতিথি ড. প্রকৌশলী মো. এনামুল হোসেন তাঁর বক্তব্যে আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে আদর্শ নাগরিক গড়ে তুলতে ইবতেদায়ি মাদরাসাগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।” শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে তিনি সবসময় পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে ড. প্রকৌশলী মো. এনামুল হোসেনকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।











