নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশগ্রহণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামের হাটহাজারীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল ও সমাবেশে অংশগ্রহণের অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ৮ জুন দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে হাটহাজারী মডেল থানায় দায়ের করা মামলা নং-৯(৬)/২০২৬ (সন্ত্রাস দমন আইন) এর ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আবদুল করিম প্রকাশ সাবু (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ১নং ফরহাদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে। তার পিতার নাম আবদুল গফুর। তিনি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মাহমুদাবাদ চৌমুহনী বাজার এলাকার ফয়েজ আহমেদ মেম্বারের বাড়ির বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরহাদাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।








