দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ

"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা" স্লোগানকে সামনে রেখে ফটিকছড়িতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোহাম্মদ কামরুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. মো. সেলিম রেজা। বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ছফি উল্লাহ, বিআরডিবি কর্মকর্তা আলী নুর মিয়াজী এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আকরাম হোসেন।
অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক পল্লবী খাস্তগীর, সদস্য অ্যাডভোকেট আহমদ কবির করিম, সাংবাদিক আহমদ আলী চৌধুরীসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈয়দা নাছরিন আক্তার।
প্রতিযোগিতায় ফটিকছড়ি করোনেশন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ, নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং ধর্মপুর বালিকা উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ চ্যাম্পিয়ন এবং নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও দলনেত্রী তাসনিমাহ তাবাচ্ছুম চৌধুরী।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।








