ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ
ছবি সংগৃহীত।


চাকরি  ডেস্ক:
 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

পদের নাম: অধ্যাপক
বিভাগ: ইন্টারন্যাশনাল বিজনেস
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল বিজনেস অথবা সংশ্লিষ্ট বিষয়ে (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ও মার্কেটিং) উচ্চতর শিক্ষাগত যোগ্যতাসহ পিএইচডি ডিগ্রি থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কমপক্ষে সাত বছর ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগে সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক হিসেবে শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের ইনডেক্সড/ডিওআই (ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার) সংবলিত মানসম্মত জার্নালে কমপক্ষে ১২টি গবেষণা প্রকাশনা থাকতে হবে। শিক্ষক হিসেবে অভিজ্ঞতা ও দক্ষতা এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্ষেত্রে, বিশেষ করে ছাত্রছাত্রীদের সামগ্রিক শিক্ষা ও শিক্ষা আনুষঙ্গিক কর্মকাণ্ড পরিচালনায় বিশেষ অবদানও যোগ্যতা হিসেবে গণ্য করা হবে। বিভাগের অভ্যন্তরীণ পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে।
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা


যেভাবে আবেদন
সার্টিফিকেট, মার্কশিট, প্রশংসাপত্র ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ ১১ কপি দরখাস্ত পাঠাতে হবে।

আবেদন ফি
রেজিস্ট্রারের অনুকূলে এক হাজার টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।

আবেদনের শেষ সময়
৩১ আগস্ট ২০২৫।




📰 দৈনিক সাঙ্গু – প্রতিনিধি ও মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ

📰 দৈনিক সাঙ্গু – প্রতিনিধি ও মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ
ছবি সংগৃহীত।

চট্টগ্রামবান্দরবানরাঙ্গামাটিখাগড়াছড়ি   ও কক্সবাজার   জেলার সকল উপজেলা থেকে দৈনিক   সাঙ্গু   মাল্টিমিডিয়া   জন্য   প্রতিনিধি   নিয়োগ দেওয়া হবে

প্রিন্ট   সংস্করণের   জন্য   প্রতিনিধি   নিয়োগ   করা   হবে:  
বাঁশখালীবোয়ালখালীসন্দ্বীপমহেশখালীউখিয়া, কাপ্তাইকুতুবদিয়াচন্দনাইশ   ওপেকুয়াউপজেলায়

📍   চট্টগ্রাম   অফিসে   নিয়োগ:

  •   জন   মাল্টিমিডিয়ারিপোর্টার
  •   জন   স্টাফ   রিপোর্টার

📌   অভিজ্ঞওদক্ষপ্রার্থীদের   অগ্রাধিকার   দেওয়াহবে

📧   সিভি   পাঠানোর   ঠিকানা:

অভিজ্ঞতা ও দক্ষতাসম্পন্নদের অগ্রাধিকার; সিভি পাঠান: 📧news.kabnr365@gmail.com




📰 দৈনিক সাঙ্গু – প্রতিনিধি ও মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ

📰 দৈনিক সাঙ্গু – প্রতিনিধি ও মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ
ছবি সংগৃহীত।

 

প্রতিনিধি নিয়োগ (বিভিন্ন এলাকা):

  • বাঁশখালী

  • বোয়ালখালী

  • মহেশখালী

  • উখিয়া

  • কাপ্তাই

  • কুতুবদিয়া

  • চন্দনরাইশ

  • পেকুয়া

মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ:

  • রাঙ্গামাটি

  • খাগড়াছড়ি

  • কক্সবাজার

চট্টগ্রাম অফিসের জন্য:

  • ৬ জন মাল্টিমিডিয়া রিপোর্টার

যোগ্যতা: অভিজ্ঞতা ও দক্ষতাসম্পন্নদের অগ্রাধিকার।

📧 সিভি পাঠান: news.kabir365@gmail.com




গোপালগঞ্জে কারফিউ জারি

গোপালগঞ্জে কারফিউ জারি
ছবি সংগৃহীত।



জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে ২২ ঘণ্টার জন্য কারফিউ জারি করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, আজ বুধবার রাত ৮টা থেকে পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।


গোপালগঞ্জ তো দেশেরই অংশ, দ্রুত পদক্ষেপ না নিলে দায় সরকারের ওপর বর্তাবে
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অস্থিরতা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কারফিউ চলাকালীন সময়ে জনসাধারণের চলাচল সীমিত থাকবে এবং বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবে


প্রসঙ্গত, জুলাইয়ের ১ তারিখ থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা ছিল দলটির। গতকাল মঙ্গলবার দলের ভেরিফায়েড ফেসবুকে এই কর্মসূচিকে ‘মার্চ টু গোপালগঞ্জ’ নাম দেওয়া হয়।

এই কর্মসূচি ঘিরে গোপালগঞ্জ সদরে আজ সকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। কাছাকাছি সময়ে হামলা করা হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি বহরেও। এ দুই ঘটনায় স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে জানায় গোপালগঞ্জ পুলিশ।

দুপুর ১টা ৩৫ মনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির সমাবেশ মঞ্চে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করেন এবং উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এনসিপির নেতাকর্মীরা পুলিশের সহায়তায় সেখান থেকে সরে যান।

এ ঘটনার আধা ঘণ্টা পরে ওই সমাবেশ স্থলেই পুলিশি নিরপত্তায় সমাবেশ করে এনসিপি। সেখানে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশ শেষ হওয়ার পর এনসিপির নেতারা যখন গাড়ি বহর নিয়ে মাদারীপুর রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন আবার ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশও পিছু হটে। এনসিপির নেতাকর্মীরা পালিয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নেন। হামলাকারীরা এনসিপির সমাবেশ মঞ্চ এবং আশপাশের বিভিন্ন স্থানে চেয়ার-টেবিল ও আসবাবপত্রে আগুন ধরিয়ে দেন। এতে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এরপর থেকে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে হামলাকারীদের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে যোগ দেয় বিজিবি। সেনাবাহিনীর পক্ষ থেকেও বাড়তি জনবল নিয়োজিত করা হয়। বিকেলের দিকে গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাঙচুরের খবর পাওয়া যায়। এরপর সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ একযোগে হামলাকারীদের সরাতে অভিযান শুরু করে।