ছিপাতলীতে আরব আমিরাতের রাষ্ট্রদূতের ইফতার সামগ্রী বিতরণ করলেন সাংবাদিক আলমগীর অপু

হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নে অসহায় ও দুঃস্থদের মাঝে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের পাঠানো ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার জনপ্রিয় অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল ‘সিপ্লাস টিভি’র প্রধান সম্পাদক ও চেয়ারম্যান আলমগীর অপু নিজ হাতে এই উপহার সামগ্রীগুলো প্রকৃত হকদারদের পৌঁছে দেন।
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আলহামুদির পক্ষ থেকে পাঠানো এই ইফতার উপহার বিতরণকালে কোনো ধরণের রাজনৈতিক পক্ষপাতিত্বের উর্ধ্বে থেকে কেবল মাত্র অভাবী ও সঠিক মানুষকে মূল্যায়নের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।
এ বিষয়ে সাংবাদিক আলমগীর অপু তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন,আমার গ্রামের বাড়িতে আরব আমিরাতের মান্যবর রাষ্ট্রদূতের পাঠানো রমজানের ইফতার সামগ্রীগুলো প্রকৃত গরিব মানুষের হাতে তুলে দিয়েছি। গতবার ১০০ প্যাকেট দেওয়া হয়েছিল,তবে বিতরণের সুশৃঙ্খল ব্যবস্থাপনা দেখে খুশি হয়ে এবার রাষ্ট্রদূত ২০০ প্যাকেট পাঠিয়েছেন।
তিনি আরও যোগ করেন,আমার সততা ও নিষ্ঠার কারণে এলাকার সাধারণ মানুষ উপকৃত হচ্ছে, এটাই আমার সবথেকে বড় আনন্দ। কারণ মাটির কর্জ শোধ করাও একটি ইবাদত।
উল্লেখ্য যে, সাংবাদিক আলমগীর অপুর ব্যক্তিগত স্বচ্ছতা এবং দীর্ঘদিনের সামাজিক দায়বদ্ধতার প্রতি সম্মান জানিয়েই আরব আমিরাত দূতাবাস এই উপহারগুলো সরাসরি তাঁর মাধ্যমে বিতরণের উদ্যোগ নেয়। ছিপাতলী ইউনিয়নের সাধারণ মানুষ এমন মানবিক সহায়তায় অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।








