কক্সবাজার থেকে এসে ইয়াবাসহ কর্ণফুলী টানেলে গ্রেপ্তার ৪
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

কক্সবাজার থেকে এসে ইয়াবাসহ কর্ণফুলী টানেলে গ্রেপ্তার ৪

কক্সবাজার থেকে এসে ইয়াবাসহ কর্ণফুলী টানেলে গ্রেপ্তার ৪
ইয়াবাসহ গ্রেপ্তারকৃতরা

 

কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে ইয়াবা পাচারের সময় চট্টগ্রামের কর্ণফুলী টানেলের টোল প্লাজায় ৯ হাজার ৯০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) ভোরে কর্ণফুলী থানা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— মো. শিপন (৩৮), রাইসুল ইসলাম রাতুল (২১), সজিব (২৬) ও রাকিব মিয়া (২৩)। তাঁদের সবার বাড়ি ঢাকা ও বরিশালের বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত মাদক পাচারকারী। তাঁরা কক্সবাজার থেকে বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিয়ে যাত্রীবেশে ঢাকাগামী বাসে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।