কওমী মাদরাসার ছাত্ররা রাজপথে ছিল বলেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আসিফ মাহমুদ

কওমী মাদরাসার ছাত্ররা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ছিল বলেই আমরা এখনো বেঁচে আছি, তরতাজা রক্ত আর প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি।দীর্ঘ সময় ধরে স্বৈরাচারী শাসনের কারণে বহু আলেম ওলামা নির্যাতন নিপিড়নের শিকার হয়েছে। তাদের চোখের অশ্রু কারণে ও লক্ষ লক্ষ ছাত্র জনতার ত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচার হঠাতে পেরেছি।এখন স্বাধীন ভাবে সবাই মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলতে পারছি বলে মন্তব্য করেছেন ২৪ সালের গনঅভ্যুত্থানের পর গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
তিনি সোমবার রাত ৮টার দিকে দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় সংক্ষিপ্ত সফরে এসে ছাত্রদের উদ্দেশ্যে দেয়ার সময় উপরোল্লিখিত মন্তব্য গুলো করেন।
এসময় তিনি আরো বলেন,জুলাই গণঅভ্যুত্থানের সময় আপনাদের মিছিল আমরা দেখেছি, আপনারা সেই ক্রান্তিকালে সাহস নিয়ে আমাদের পাশে দাঁড়িয়ে ছিলেন। আপনাদের সেই সময়োপযোগী সিদ্ধান্ত এবং রাজপথে উপস্থিতির কারণে আজকে আমরা বেঁচে আছি এবং একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখতে পাচ্ছি। আপনারা হাসিনার মতো শক্তিশালী
স্বৈরশাসককে এ দেশ থেকে বিতারিত করতে আমাদেরকে সহযোগীতা করেছেন। আপনাদের আমাদের ভাইয়েরা রাজপথে জীবন দিতে দ্বিতীয়বার ভাবেনি।এছাড়াও বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে, ইসলামের জন্য কিভাবে রাজপথে নেমে এসেছিলেন। শাপলা চত্বরে আপনার নেতৃত্ব দিয়েছিলেন জীবন দিয়েছিলেন। এই জাতির পক্ষ থেকে বাংলাদেশের সকল জনগণের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আগামী দিনেও জুলাই সনদ বাস্তবায়ন গণঅভ্যুত্থানের ইস্প্রিট অনুযায়ী এ দেশ পরিচালনা, আমাদের ওসমান হাদী ভাইয়ের হত্যার বিচার, গণঅভ্যুত্থানে শহীদ শত শত হাজার হাজার ভাইয়ের হত্যার বিচার বাস্তবায়নের জন্য আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। ইনশাআল্লাহ আপনারা সেই লড়াইয়ে আমাদের সাথে থাকবেন সেটা আমার বিশ্বাস।এবং সামনের দিনে আমরা সবাই একসাথে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করে যাবো,ইনশাআল্লাহ।
এর আগে তিনি ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে ৭ টা ৪২ মিনিটে হাটহাজারী মাদরাসায় প্রবেশ করেই প্রথমেই হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমীর প্রয়াত আল্লামা শাহ আহমদ শফী রহ.ও আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ.এর কবর জেয়ারত করেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
কবর জেয়ারত শেষে তিনি মাদ্রাসার দায়িত্বশীলদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং দোয়া চান।
এর পরেই মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কুরাইশীর কার্যালয়ে শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।তবে মহাপরিচালক অসুস্থ থাকার কারনে ওনার সাথে সাক্ষাৎ করতে সম্ভব হয়নি।
এসময় উপস্থিত ছিলেন, মাদরাসার প্রবীণ শিক্ষক আল্লামা শাহ আহমদ দিদার কাসেমী,মুফতি জসিম উদ্দিন,মাও.আশরাফ আলী নিজামপুরী,মাও.শোয়াইব জমিরী, ও ১২দলীয় জোট নেতা মাও.নাছির উদ্দিন মুনির প্রমুখ।পরে রাত ৮ টা ৪০ মিনিটে হাটহাজারী মাদরাসা ত্যাগ করেন সাবেক এই উপদেষ্টা। এসময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারও উপস্থিত ছিলেন।








