এক লাখ শিক্ষক নিয়োগে আবেদন শুরু, ফি ১০০০ টাকা
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

এক লাখ শিক্ষক নিয়োগে আবেদন শুরু, ফি ১০০০ টাকা

এক লাখ শিক্ষক নিয়োগে আবেদন শুরু, ফি ১০০০ টাকা
ছবি সংগৃহীত।


চাকরি ডেস্ক:


বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীন এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগে আবেদন শুরু হয়েছে।

গতকাল শনিবার দুপুর ১২টায় আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময় আগামী ১৩ জুলাই। আবেদনকারীর বয়স ৪ জুন তারিখে সর্বোচ্চ ৩৫ বছর।

আবেদন ফি এক হাজার টাকা। একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দ দিতে পারবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুসারে কোনো নারী কোটা থাকবে না।


১ লাখ ৮২২ জনের মধ্যে স্কুল ও কলেজে নেওয়া হবে ৪৬ হাজার ২১১ জন, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১ জন এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে নেওয়া হবে ১ হাজার ১১০ জন।

যেভাবে আবেদন
অনলাইনে আবেদন ফি দেওয়া–সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট এবং এনটিআরসিএর ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আবেদন এবং ফি দেওয়ার নিয়মের বিষয়ে ভিডিও টিউটোরিয়াল নমুনা (ডেমো) টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলেও একই পর্যায় একটিমাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনকারীর যোগ্যতা
সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে। এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধাতালিকার অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬ (সংশোধিত ২০১৫)–এর বিধি ১০ (১) মোতাবেক বৈধ নিবন্ধন সনদধারী হতে হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবলকাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হতে হবে। কাম্য শিক্ষা যোগ্যতার বিবরণ এনটিআরসিএর ওয়েবসাইটের ‘৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি’ নামের সেবা বক্সে পাওয়া যাবে।




📰 দৈনিক সাঙ্গু – প্রতিনিধি ও মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ

📰 দৈনিক সাঙ্গু – প্রতিনিধি ও মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ
ছবি সংগৃহীত।

চট্টগ্রামবান্দরবানরাঙ্গামাটিখাগড়াছড়ি   ও কক্সবাজার   জেলার সকল উপজেলা থেকে দৈনিক   সাঙ্গু   মাল্টিমিডিয়া   জন্য   প্রতিনিধি   নিয়োগ দেওয়া হবে

প্রিন্ট   সংস্করণের   জন্য   প্রতিনিধি   নিয়োগ   করা   হবে:  
বাঁশখালীবোয়ালখালীসন্দ্বীপমহেশখালীউখিয়া, কাপ্তাইকুতুবদিয়াচন্দনাইশ   ওপেকুয়াউপজেলায়

📍   চট্টগ্রাম   অফিসে   নিয়োগ:

  •   জন   মাল্টিমিডিয়ারিপোর্টার
  •   জন   স্টাফ   রিপোর্টার

📌   অভিজ্ঞওদক্ষপ্রার্থীদের   অগ্রাধিকার   দেওয়াহবে

📧   সিভি   পাঠানোর   ঠিকানা:

অভিজ্ঞতা ও দক্ষতাসম্পন্নদের অগ্রাধিকার; সিভি পাঠান: 📧news.kabnr365@gmail.com




📰 দৈনিক সাঙ্গু – প্রতিনিধি ও মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ

📰 দৈনিক সাঙ্গু – প্রতিনিধি ও মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ
ছবি সংগৃহীত।

 

প্রতিনিধি নিয়োগ (বিভিন্ন এলাকা):

  • বাঁশখালী

  • বোয়ালখালী

  • মহেশখালী

  • উখিয়া

  • কাপ্তাই

  • কুতুবদিয়া

  • চন্দনরাইশ

  • পেকুয়া

মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ:

  • রাঙ্গামাটি

  • খাগড়াছড়ি

  • কক্সবাজার

চট্টগ্রাম অফিসের জন্য:

  • ৬ জন মাল্টিমিডিয়া রিপোর্টার

যোগ্যতা: অভিজ্ঞতা ও দক্ষতাসম্পন্নদের অগ্রাধিকার।

📧 সিভি পাঠান: news.kabir365@gmail.com




গোপালগঞ্জে কারফিউ জারি

গোপালগঞ্জে কারফিউ জারি
ছবি সংগৃহীত।



জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে ২২ ঘণ্টার জন্য কারফিউ জারি করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, আজ বুধবার রাত ৮টা থেকে পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।


গোপালগঞ্জ তো দেশেরই অংশ, দ্রুত পদক্ষেপ না নিলে দায় সরকারের ওপর বর্তাবে
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অস্থিরতা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কারফিউ চলাকালীন সময়ে জনসাধারণের চলাচল সীমিত থাকবে এবং বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবে


প্রসঙ্গত, জুলাইয়ের ১ তারিখ থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা ছিল দলটির। গতকাল মঙ্গলবার দলের ভেরিফায়েড ফেসবুকে এই কর্মসূচিকে ‘মার্চ টু গোপালগঞ্জ’ নাম দেওয়া হয়।

এই কর্মসূচি ঘিরে গোপালগঞ্জ সদরে আজ সকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। কাছাকাছি সময়ে হামলা করা হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি বহরেও। এ দুই ঘটনায় স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে জানায় গোপালগঞ্জ পুলিশ।

দুপুর ১টা ৩৫ মনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির সমাবেশ মঞ্চে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করেন এবং উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এনসিপির নেতাকর্মীরা পুলিশের সহায়তায় সেখান থেকে সরে যান।

এ ঘটনার আধা ঘণ্টা পরে ওই সমাবেশ স্থলেই পুলিশি নিরপত্তায় সমাবেশ করে এনসিপি। সেখানে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশ শেষ হওয়ার পর এনসিপির নেতারা যখন গাড়ি বহর নিয়ে মাদারীপুর রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন আবার ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশও পিছু হটে। এনসিপির নেতাকর্মীরা পালিয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নেন। হামলাকারীরা এনসিপির সমাবেশ মঞ্চ এবং আশপাশের বিভিন্ন স্থানে চেয়ার-টেবিল ও আসবাবপত্রে আগুন ধরিয়ে দেন। এতে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এরপর থেকে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে হামলাকারীদের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে যোগ দেয় বিজিবি। সেনাবাহিনীর পক্ষ থেকেও বাড়তি জনবল নিয়োজিত করা হয়। বিকেলের দিকে গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাঙচুরের খবর পাওয়া যায়। এরপর সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ একযোগে হামলাকারীদের সরাতে অভিযান শুরু করে।