ঈদ বাজারে প্রশাসনের অভিযান,রাজস্থান সহ ৫দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শপিংমল গুলোতে নির্বিঘ্নে ক্রেতা সাধারণ শপিং করার লক্ষে উপজেলা প্রশাসনের ইদের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। বৃহস্পতিবার রাত ১১ টা থেকে রাত ২ টা পর্যন্ত হাটহাজারীর বিভিন্ন ঈদের বাজারে উপজেলা প্রশাসন হাটহাজারী কর্তৃক বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ফুটপাত দখল,কেনাবেচার সঠিক রশিদ/ডকুমেন্টস সংরক্ষণ না করে বেশিদামে বিক্রয়, যথাযথ লাইসেন্স না রাখা ,অগ্নি নির্বাপণ ব্যবস্থা না রাখা ইত্যাদি অপরাধে কাচারি সড়কের রাজস্থান দোকানসহ ৫টি মামলায় ৫জন দোকানিকে ৭০,হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জরিমানাকৃত দোকান মালিক মৃত বজল আহমদের পুত্র
জুয়েলকে-২০,হাজার,নুর ইসলামের পুত্র আবু তাহেরকে ১০,হাজার,হাজী নুরুল ইসলামের পুত্র লোকমানকে ১০,হাজার ওবাইদুল আকবরের পুত্র মো রায়হান রাজুকে ১০,হাজার,শফিকের পুত্র মুশফিকুর রহমানকে (রাজস্থান দোকান)২০,হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোড পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ আবদুল্লাহ আল মুমিন। এসময় তিনি বলেন,পবিত্র রমজানের ঈদের শপিং যেন মানুষ নির্বিঘ্নে করতে পারে সেজন্য উপজেলা প্রশাসনের বাজার তদারকি ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। কোথাও কোন অনিয়মের অভিযোগ পেলে উপজেলা প্রশাসনকে অবহিত করার অনুরোধ করা হয়।ঈদকে সামনে রেখে এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।








