মুম্বাই চলে যাচ্ছেন দেব-রুক্মিণী, কিনছেন ফ্ল্যাট
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

মুম্বাই চলে যাচ্ছেন দেব-রুক্মিণী, কিনছেন ফ্ল্যাট

মুম্বাই চলে যাচ্ছেন দেব-রুক্মিণী, কিনছেন ফ্ল্যাট
ছবি সংগৃহীত।

তবে সম্প্রতি নিন্দুকরা দাবি করেছিলেন, সুপারস্টার এই জুটির সম্পর্কে নাকি ফাঁটল ধরেছে। আর এই গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে দেব বলছেন, “গত ১২ বছর ধরে একটা সম্পর্কে রয়েছি, কোনওদিন সেটা নিয়ে কারও সঙ্গে আলোচনা করিনি, তাহলে আজ কেন উত্তর দিতে হবে? গোটা ইন্ডাস্ট্রি আমাদের সম্পর্ক নিয়ে যা খুশি বলতে পারে, তবে তার জন্য আমি কৈফিয়ত দেব না!”

শুধু তাই নয়, পাশাপাশি আরেকটি বোমা ফাটিয়েছেন টলিউড সুপারস্টার। জানালেন, রুক্মিণী মৈত্রর সঙ্গে তিনিও এবার মুম্বাইতে শিফট করার চেষ্টা করছেন।




সংশোধনী

সংশোধনী
ছবি সংগৃহীত।


দৈনিক সাঙ্গু ফেইসবুক ফেইজে গতকাল চট্টগ্রামে কলেজ ভার্সিটির মেয়েরা জড়িয়ে পড়ছে দে/হ ব্যবসায় শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করা হয়। রিপোটের শুরুতেই ইউটিউব থেকে সংগৃহিত দৈনিক সময়ের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার- মোহাম্মদ জাহেদুল ইসলাম আরিফের ভয়েস ও চিত্র ব্যবহার করা হয়েছে। এটি মুলত সংগৃতি হয়েছে ইউটিউব থেকে । রিপোর্টটিতে তাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তার তিনি তীব্র আপত্তি জানিয়েছেন। আমরা তার বক্তব্যের অংশটুকু প্রত্যাহার করে নিচ্ছি। ভবিষতে এই বিষয়ে আমরা আরো সর্তক হবো। বার্তা সম্পাদক




জামায়াতে ইসলামী হবে হিন্দু-বৌদ্ধসহ সকলের পাহারাদার : ইব্রাহিম চৌধুরী

জামায়াতে ইসলামী হবে হিন্দু-বৌদ্ধসহ সকলের পাহারাদার : ইব্রাহিম চৌধুরী
ছবি সংগৃহীত।

সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী বলেছেন, অতীতে বিভিন্ন রাজনৈতিক দল হিন্দু-বৌদ্ধদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের সহায়-সম্পত্তি দখল-বেদখলে নিয়োজিত ছিল। ভোট ব্যাংক হিসেবে প্রচার করে অন্য রাজনৈতিক দলের প্রতিপক্ষে পরিণত করার অপচেষ্টায় লিপ্ত ছিল। এসব দলগুলোর মধ্যে ব্যতিক্রম জামায়াতে ইসলামী। জামায়াত ক্ষমতায় আসলে এ দুই সম্প্রদায়সহ সবাই উন্মুক্ত বাতাসে নিজের জন্মভূমিতে স্বাধীনভাবে চলাফেরার পাশাপাশি স্বাধীন নাগরিক হিসেবে দেশের সকল অধিকার ভোগ করবে। এক্ষেত্রে জামায়াতে ইসলামী হবে হিন্দু-বৌদ্ধসহ সকলের বিশ্বস্থ পাহারাদার।


জুমাবার (২১ নভেম্বর) বিকালে সাতকানিয়া সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণা চলাকালে তিনি এসব কথা বলেন।


ইব্রাহিম চৌধুরী আরও বলেন, দেশ স্বাধীনের পর অনেক দল ক্ষমতায় আরোহণ করেছিল। তাদের কর্মকাণ্ড সম্পর্কে জনগণ অবগত রয়েছেন। এখন সময় এসেছে জামায়াতে ইসলামীকে  একবার পরীক্ষা করার। আপনাদের সুচিন্তিত ভোটের মাধ্যমে যদি জামায়াতে ইসলামী জনগণের সেবক হওয়ার সুযোগ পায় তাহলে এ দেশ ন্যায় ও ইনসাফের ভিত্তিতে পরিচালিত হবে। যেখানে থাকবে না কোন ধরণের অপরাধমূলক কর্মকান্ড। সর্বোপরি সুখে-শান্তিতে বসবাস করবে দেশের আপামর জনসাধারণ।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলাল উদ্দিন, সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর রিদুয়ানুল করিম, সদর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হারুনুর রশিদ, সেক্রেটারি ডা. মো. আরিফ, জামায়াত নেতা আকতার কামাল, মো. আনোয়ার, মাওলানা ছাবের আহমদ, আমানুর রশিদ, কামাল উদ্দিন, হারুনুর রশিদ, আবদুল আজিজ ও মো.আশিক প্রমুখ।
....
ছবির ক্যাপশন : 
সাতকানিয়ায় হিন্দু - বৌদ্ধদের মাঝে শাহজাহান চৌধুরীর পক্ষে গণ সংযোগ করছেন ইব্রাহিম চৌধুরী।




লামায় মাটি কাটার দায়ে ১ জনের ১৫ দিনের কারাদণ্ড ও স্কেভেটর জব্দ

লামায় মাটি কাটার দায়ে ১ জনের ১৫ দিনের কারাদণ্ড ও স্কেভেটর জব্দ
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১জন অবৈধভাবে মাটি কাটার দায়ে গ্রেফতার করেছে উপজেলা প্রশাসন। সোমবার (০৩ নভেম্বর ২০২৫ইং) দুপুরে লামার ফাঁসিয়াখালি ইউনিয়নের মালুম্যা,বগাইছড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক পরিচালিত হয়। অভিযানকালে একটি সবুজ রঙের মিকসুবিশি স্কেভেটর নদীর পাশের মাটি কর্তন করা অবস্থায় পাওয়া যায়৷ এসময় সেখানে মোঃ কামাল উদ্দিন নামক ব্যক্তি উপস্থিত ছিলেন। তিনি স্কেভেটর দিয়ে নদীর প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হওয়ার আশংকা থাকে এমন জায়গা থেকে মাটি কর্তনের অভিযোগ স্বীকার করেন৷ আসামী মোঃ কামাল উদ্দিন কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন, সহকারী কমিশনার(ভূমি)রুবায়েত আহমেদ। স্থানীয়রা জানান, এখনো আওয়ামী লীগের দলীয় কিছু প্রভাবশালী লোকজন এই পরিবেশ ধ্বংসের সাথে জড়িত।জানা যায়, লামা উপজেলায় ফাঁসিয়াখালি ইউনিয়নে আওয়ামী লীগ নেতা মহরম আলী, ছাত্রলীগ নেতা শাহারিয়া, যুবলীগ নেতা আলা উদ্দিন, আব্দুস শক্কুর, রমজান আলী, আবুল হোসেন, জসিম ড্রাইভার, কালু সহ বেশ কয়েকজন স্থানীয় প্রভাবশালী একাদিক ব্যক্তি বেপরোয়া বালু উত্তোলনের সাথে জড়িত।এছাড়া ধরাছোঁয়ার বাহিরে বালুদস্যু ভুট্টো সরেজমিনে দেখা যায়,ফাসিয়াখালী রেঞ্জের ডুলাহাজারা বিটের সংরক্ষিত বনের ভেতর চলছে পরিবেশবিধ্বংসী অপতৎপরতা। সংরক্ষিত বনে শক্তিশালী ড্রেজার ও শ্যালোমেশিন বসিয়ে তোলা হচ্ছে অবৈধবালু। আর এ বালু উত্তোলনে রয়েছেন স্থানীয় বালুদস্যু ভুট্টোর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র মাসে প্রায় কোটি টাকার বালু বিক্রি করেন কয়েকটি পয়েন্ট থেকে,বন বিভগ ও উপজেলা প্রশাসন নিরব ভুমিকায়। সরেজমিনে দেখা গেছে, এই উপজেলায় সরকারিভাবে কোন বালু মহল নেই। কিন্তু থেমে নেই অবৈধ বালি উত্তোলন। ফাঁসিয়াখালি ইউনিয়নের বাগাইছড়ি খাল থেকে স্যালো মেশিন দিয়ে নিজেদের ইচ্ছামত বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য হোসাইন মামুন বলেন, আগে শুধু আওয়ামী লীগের লোকজন অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত ছিল, আর এখন বিএনপি আওয়ামী লীগ মিলে এই অবৈধ বালু উত্তোলন করে। অবৈধ বালু উত্তোলনের ফলে কিছুদিন আগে বাগাইছড়ি থেকে ছাগল্লা ঝিরি এলাকায় যাতায়েত করার জন্য বাগাইছড়ি খালের উপর র্নিমিত বেইলী সেতু ভেঙ্গে কিছুই নাই। লামা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ মঈন উদ্দিন বলেন- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ১ জনকে আটক করা হয়, আটককৃত ১ জনকরাজা ২৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।লামায় নির্বিচারে পাহাড় কাটা,পাথর ও বালু উত্তোলনে জড়িতদের কোন ছাড় দেওয়া হবে না এ ব্যাপারে প্রশাসন জিরো টলারেন্সে এই অভিযান চলমান থাকবে।