হাটহাজারীর সন্ত্রাসীদের অভয়ারণ্য জঙ্গল উদালিয়ায় পুলিশের বিশেষ অভিযান

হাটহাজারীতে পুলিশের উপর অতর্কিত হামলার অভিযোগে সন্ত্রাসীদের অভয়ারণ্য জঙ্গল উদালিয়া পাহাড়ে মডেল থানা পুলিশের বিশেষ অভিযান চলছে। রোববার(২১জুন)দুপুর ২.৩০মিনিট হতে হাটহাজারী থানাধীন ভুজপুর থানা সংযুক্ত ফরহাদাবাদ ইউনিয়ন এর "জঙ্গল উদালিয়া, সবুজ টিলা, জুম্মা পাড়া,খামার বাড়ি,অস্ত্রধারী সন্ত্রাসীদের আস্তানায় পুলিশের অভিযান পরিচালনা করছেন।তবে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিতি এলাকায় অভিযান চললেও এখনো কাউকে আটক করতে পারেনি।
উক্ত অভিযানে নেতৃত্ব দিচ্ছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ ও মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান।
অভিযান সুত্রে জানা যায়, গত শুক্রবার রাতে উদালিয়া গ্রামে পুলিশের বিশেষ অভিযানে অতর্কিত হামলা করে স্থানীয় কিছু চক্র। এসময় ফরহাদাবাদ ইউনিয়নের যুবলীগের সভাপতি নাজিম উদ্দীন ফরিদকে আটকসহ ১০টি অবিস্ফোরিত ককটেল ও আকাশবাজী উদ্ধার করা হয়। পুলিশের উপর হামলার অভিযোগে পুলিশ বাদি হয়ে এজাহার নামীয় ১৬ জন ও অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে মামলা রুজু করেন,পুলিশের উপর আক্রমণ এবং বিস্ফোরক আইনের মামলা নং - ২১,তাং-২০।
এসময় অভিযানে পুলিশ পরিদর্শক তদন্ত মোস্তফা আহম্মেদ এবং এসআই/রুপন নাথ সহ অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ জানান,হাটহাজারীর জনসাধারণকে নিরাপদে রাখতে ও জানমালের নিরাপত্তা দিতে হাটহাজারীর সন্ত্রাসীদের অভায়ারণ্য ফরহাদাবাদ ইউনিয়নের জঙ্গল উদালিয়া পাহাড় সহ ঝুকিপূর্ণ স্থানে পুলিশের বিশেষ অভিযান চলছে।পুলিশের উপর অতর্কিত হামলায় জড়িতদের গ্রেপ্তার করতে এ অভিযান অব্যাহত থাকবে। হাটহাজারীর শান্তি শৃংখলা বজায় রাখতে কোন সন্ত্রাসীকে ছাড় দেয়া হবেনা।








