হাটহাজারীর ছিপাতলী আ.লীগ সভাপতি মনির র্যাবের হাতে গ্রেপ্তার

হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মনির হোসাইনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (৪ মে) রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকার একটি ফাস্টফুড শপ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৭ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারের পর রাতেই তাকে হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে।হাটহাজারী থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ নাজমুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, র্যাব কর্তৃক হস্তান্তরের পর মনির হোসেনকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।








