হাটহাজারীতে মেয়ের সামনে বাবাকে কুপিয়ে হত্যা,লাশ উদ্ধার

হাটহাজারীতে নুরুল আজিম(৩৮)প্রকাশ আজম নামের এক দর্জিকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।শুক্রবার (১০জুলাই)সকাল ৮টার দিকে উপজেলার উপজেলার পশ্চিম মেখল খলিফাপাড়া এলাকায় আজমকে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে খুন হওয়া আজমের লাশ উদ্ধার করেছে।
খুন হওয়া নুরুল আজিম আজম মেখল ইউনিয়নের ৯নং ওয়ার্ড খলিফা পাড়া এলাকার মরহুম ইসলামের পুত্র। সংসার জীবনে স্ত্রী দুই কন্যা ও ১পুত্র সন্তানের জনক।দীর্ঘ দিন ধরে হাটহাজারী উপজেলা মার্কেটে সেলিম পাঞ্জাবী টেইলার্স নামের দর্জির দোকান পরিচালনা করতো।গত ২৪ সালের ৫আগষ্ট আ.লীগ সরকার পতনের পর তার উক্তেজিত জনতা দোকান ভাংচুর করে।এর পর থেকেই নিজ ঘরে দর্জির কারিগরির কাজ করে আসছে। হত্যাকান্ডের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
থানা ও পরিবার সুত্রে জানা যায়, শুক্রবার সকালে বৃষ্টির পানিতে মাছ ধরতে খুন হওয়া আজম তার বড় মেয়েকে নিয়ে যায়।সেখানে দিদার ও আক্কেল নামের মাদক ব্যবসায়ী তার উপর হামলা করে।নিহতের বড় মেয়ের ভাষ্যমতে আক্কেল নামের মাদক ব্যবসায়ী প্রথমে তার পায়ে গুলি করে। আজম তার জীবন বাঁচাতে দৌড় দিলে পিছন থেকে দিদার নামের আরেক মাদক ব্যবসায়ী ধারালো কিরিস দিয়ে মাথায় ও শরীরে কুপাতে থাকে।এক পর্যায়ে গুরুত্বর আহত হয়ে নিহত আজম মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই সে মারা যায়। নিহতের স্ত্রী দাবি করেন,পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে তার স্বামী আজমকে হত্যা করে। খুনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠিন শাস্তির দাবি করেন। নিহত আজমের পরিবার সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে খবর পেয়ে হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুর রহমানসহ থানা পুলিশের টিম ঘটনাস্থলে যান।এসময় লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা রুজু হয়নি।
হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুর রহমান মুঠোফোনে জানান,আজম নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।সংবাদ পেয়ে সকাল ১০টিকে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে মর্গে প্রেরণ করা হয়। হত্যা মামলার প্রস্তিতি চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ শুক্রবার দুপুর ২টার এ প্রতিবেদককে জানান, আজ শুক্রবার সকালে বাড়ির পাশে জমিতে মাছ ধরতে গিয়ে কথা কাটাকাটির জের আজমকে হত্যা করে। তবে মাছ ধরার ঘটনায় না। জায়গায় জমির জেরে তাকে হত্যা করা হয়েছে।








