হাটহাজারীতে প্রায় ৪ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি উদ্ধার

হাটহাজারীতে প্রায় ৪ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি উদ্ধার করলো উপজেলা প্রশাসন।
বুধবার (১৮ মার্চ) নন্দীরহাট এলাকায় ফতেয়াবাদ শৈলবালা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরকারি ১নং খাস খতিয়ানভুক্ত জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, কিছু দিন আগে একটি চক্র সরকারি সম্পত্তি দখল করে স্থাপন নির্মাণ কাজ চলছে। এমন খবর পেয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন এসিল্যান্ডকে উক্ত খাস খতিয়ানভুক্ত জমি চিহ্নিত করে সীমানা নির্ধারণ করা হয় এবং উক্ত জমিতে অবৈধভাবে নির্মাণাধীন স্থাপনা ভেঙে দেওয়া হয় এবং অবশিষ্ট নির্মাণসামগ্রী সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, নন্দীরহাটে আনুমানিক ৪ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি পুনরুদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।








