হাটহাজারীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগের মিছিল

নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দেশব্যাপী ভয়াবহ লোডশেডিং এবং জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ ও ছাত্রলীগের মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সরকারহাট বাজার,নন্দীরহাট বাজারে আকষ্মিক প্রতিবাদ মিছিল করেন। এসময় নিষিদ্ধ আওয়ামী লীগ,ছাত্রলীগের নিষেধাজ্ঞা তুলে দিতে দাবি জানান। তবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে হঠাৎ নিষিদ্ধ সংগঠনের মিছিল নিয়ে ধুম্রোজার সৃষ্টি হয়। এর আগে বৃহস্পতিবার সকালে চৌধুরী হাট বাজারে প্রকাশ্যে মিছিল করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগ।
উক্ত পৃথক পৃথক মিছিলের নন্দীরহাটে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের নির্দেশনায় হাটহাজারী উপজেলা ছাত্রলীগ নেতা হাকিব নয়ন,সরকারহাটে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা হাসান ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও সিটি কলেজ ছাত্রলীগের নেতা হোসাইন অভি এবং চৌধুরীহাটে মিছিলের নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সহসভাপতি মুরাদ,যুবলীগ নেতা শুক্কুর,ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুলাহ আল মামুন জয়। তবে মিছিলের পর এখনো পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগ তিনটি মিছিল নিয়ে সাধারন মানুষের মাঝে ব্যাপক প্রভাব ফেলেছে।








