ফটিকছড়িতে যুবদলের বিক্ষোভ: প্রশাসনের হস্তক্ষেপ দাবি

ফটিকছড়িতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের গুপ্ত ও ঝটিকা মিছিলের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌরসভা যুবদল।
শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ফটিকছড়ি পৌর সদর বিবিরহাট বাজারের হাতিরপুল এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বাস স্টেশন চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ফটিকছড়ি পৌর যুবদলের সভাপতি ইঞ্জিনিয়ার এমদাদুল ইসলাম মুন্না ও সাধারণ সম্পাদক সাইফুল হায়দার রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন, ইব্রাহিম, আবছার উদ্দিন, ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রুহুল আমিন, মোবারক হোসেন, করিম, মোরশেদ, সদস্য সচিব মাহিন উদ্দিন মন্টু, সুমন, মহিউদ্দিন, বাপ্পি, মাসুদ, সাইফুদ্দিন মাকিন, লোকমান, আনোয়ার, রহমত উল্লাহ, খোরশেদ, বখতিয়ারসহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা নিষিদ্ধ সংগঠনগুলোর কার্যক্রমের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।








