ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিলে পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে ডুবে রাফসান তালুকদার (আড়াই বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৪ মে) দুপুরে উপজেলার সুয়াবিল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের অছি মিয়া তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাফসান ওই এলাকার মুহাম্মদ শহীদুল্লাহ তালুকদারের একমাত্র সন্তান।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলাধুলার সময় সবার অজান্তে রাফসান বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর প্রতিবেশীরা তাকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুয়াবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুনসুর চৌধুরী বলেন, রাফসান শহীদুল্লাহ তালুকদারের একমাত্র সন্তান ছিল। পরিবারের অগোচরে সে পুকুরে পড়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।








