পটিয়ায় মানবতার বন্ধনের সভা অনুষ্ঠিত

পটিয়ায় অরাজনৈতিক ও মানবিক সংগঠন ‘মানবতার বন্ধন’-এর এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পটিয়ার ফ্যামেলি কিচেন রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শফিকুল আলম বশর-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক আলমগীর আলম-এর পরিচালনায় সভায় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এম আবু হেনা, নির্বাহী সদস্য মঞ্জুরুল আলম, তৌহিদুল আলমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সভায় বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়। সামর্থ্য অনুযায়ী সমাজের মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অনেক মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তায় এ ধরনের কার্যক্রমে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে শফিকুল আলম বশর বলেন, “মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকতে পারা সৌভাগ্যের বিষয়। মানবতার বন্ধন প্রতিষ্ঠার পর থেকে আমরা সামর্থ্য অনুযায়ী বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছি। বিগত সময়ের মতো সামনের দিনগুলোতেও আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে হবে। এ জন্য সংগঠনের প্রত্যেক সদস্যকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে আসতে হবে।











