নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম ইউএনও সাঈদ ইব্রাহীম

নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন ফটিকছড়ি উপজেলার বর্তমান ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এর মধ্য দিয়ে তিনিই নবগঠিত উপজেলার প্রথম ইউএনও হিসেবে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (১৪ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে সাঈদ মোহাম্মদ ইব্রাহীমকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি অতিরিক্ত দায়িত্ব পালনের পাশাপাশি ফটিকছড়ি উপজেলার ইউএনও হিসেবে বর্তমান দায়িত্বও পালন করবেন। অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য প্রচলিত বিধি অনুযায়ী ভাতা পাবেন তিনি।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।








