কওমী মাদরাসার ছাত্ররা রাজপথে ছিল বলেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আসিফ মাহমুদ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

কওমী মাদরাসার ছাত্ররা রাজপথে ছিল বলেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আসিফ মাহমুদ

কওমী মাদরাসার ছাত্ররা রাজপথে ছিল বলেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আসিফ মাহমুদ
ছবি সংগৃহীত।

কওমী মাদরাসার ছাত্ররা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ছিল বলেই আমরা এখনো বেঁচে আছি, তরতাজা রক্ত আর প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি।দীর্ঘ সময় ধরে স্বৈরাচারী শাসনের কারণে  বহু আলেম ওলামা নির্যাতন নিপিড়নের শিকার হয়েছে। তাদের চোখের অশ্রু কারণে ও লক্ষ লক্ষ ছাত্র জনতার ত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচার হঠাতে পেরেছি।এখন স্বাধীন ভাবে সবাই মুক্ত বাতাসে  নিঃশ্বাস ফেলতে পারছি বলে মন্তব্য করেছেন ২৪ সালের গনঅভ্যুত্থানের পর গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

তিনি সোমবার রাত ৮টার দিকে দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় সংক্ষিপ্ত সফরে এসে ছাত্রদের উদ্দেশ্যে দেয়ার সময় উপরোল্লিখিত মন্তব্য গুলো করেন।

এসময় তিনি আরো বলেন,জুলাই গণঅভ্যুত্থানের সময় আপনাদের মিছিল আমরা দেখেছি, আপনারা সেই ক্রান্তিকালে সাহস নিয়ে আমাদের পাশে দাঁড়িয়ে ছিলেন। আপনাদের সেই সময়োপযোগী সিদ্ধান্ত এবং রাজপথে উপস্থিতির কারণে আজকে আমরা বেঁচে আছি এবং একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখতে পাচ্ছি। আপনারা হাসিনার মতো শক্তিশালী 
স্বৈরশাসককে এ দেশ থেকে বিতারিত করতে আমাদেরকে সহযোগীতা করেছেন। আপনাদের আমাদের ভাইয়েরা রাজপথে জীবন দিতে দ্বিতীয়বার ভাবেনি।এছাড়াও বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে, ইসলামের জন্য কিভাবে রাজপথে নেমে এসেছিলেন। শাপলা চত্বরে আপনার নেতৃত্ব দিয়েছিলেন জীবন দিয়েছিলেন। এই জাতির পক্ষ থেকে বাংলাদেশের সকল জনগণের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আগামী দিনেও জুলাই সনদ বাস্তবায়ন গণঅভ্যুত্থানের ইস্প্রিট অনুযায়ী এ দেশ পরিচালনা, আমাদের ওসমান হাদী ভাইয়ের হত্যার বিচার, গণঅভ্যুত্থানে শহীদ শত শত হাজার হাজার ভাইয়ের হত্যার বিচার বাস্তবায়নের জন্য আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। ইনশাআল্লাহ আপনারা সেই লড়াইয়ে  আমাদের সাথে থাকবেন সেটা আমার বিশ্বাস।এবং সামনের দিনে আমরা সবাই একসাথে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করে যাবো,ইনশাআল্লাহ।

এর আগে তিনি ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম  বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে ৭ টা ৪২ মিনিটে হাটহাজারী মাদরাসায় প্রবেশ করেই প্রথমেই হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমীর প্রয়াত আল্লামা শাহ আহমদ শফী রহ.ও আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ.এর কবর জেয়ারত করেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

কবর জেয়ারত শেষে তিনি মাদ্রাসার দায়িত্বশীলদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং  দোয়া চান।

এর পরেই মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কুরাইশীর কার্যালয়ে শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।তবে মহাপরিচালক অসুস্থ থাকার কারনে ওনার সাথে সাক্ষাৎ করতে সম্ভব হয়নি।

এসময় উপস্থিত ছিলেন, মাদরাসার প্রবীণ শিক্ষক আল্লামা শাহ আহমদ দিদার কাসেমী,মুফতি জসিম উদ্দিন,মাও.আশরাফ আলী নিজামপুরী,মাও.শোয়াইব জমিরী, ও ১২দলীয় জোট নেতা মাও.নাছির উদ্দিন মুনির প্রমুখ।পরে রাত ৮ টা ৪০ মিনিটে হাটহাজারী মাদরাসা ত্যাগ করেন সাবেক এই উপদেষ্টা। এসময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারও উপস্থিত ছিলেন। 




ফটিকছড়ি উত্তরের গজারিয়া স্কুলের সভাপতি হলেন এড. ইউচুপ আলম মাসুদ

ফটিকছড়ি উত্তরের গজারিয়া স্কুলের সভাপতি হলেন এড. ইউচুপ আলম মাসুদ
ছবি সংগৃহীত।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুমোদনে ফটিকছড়ি উত্তর উপজেলার গজারিয়া জেবুন্নেছা পাড়া উচ্চ বিদ্যালয়ের চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এতে বোর্ড মনোনীত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট ইউচুপ আলম মাসুদ।

মঙ্গলবার (২২ জুলাই) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বোর্ডের প্রবিধান অনুযায়ী, আগামী ছয় মাস অথবা নিয়মিত পরিচালনা কমিটি গঠিত না হওয়া পর্যন্ত এ কমিটি বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে।

অনুমোদিত কমিটিতে জেলা শিক্ষা কর্মকর্তার মনোনীত শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন এ জেড এম আলমগীর, অভিভাবক প্রতিনিধি হিসেবে খোরশেদ আলম এবং সদস্য সচিব হিসেবে পদাধিকারবলে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

আদেশে বলা হয়েছে, প্রবিধান অনুযায়ী অ্যাডহক কমিটি পরিচালনা কমিটির সব ধরনের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করতে পারবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যমান নির্দেশনা অনুযায়ী এ কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

নবনিযুক্ত সভাপতি অ্যাডভোকেট ইউচুপ আলম মাসুদ বলেন, এই দায়িত্ব আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় আমানত। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সুশাসন, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং অবকাঠামোগত উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে চাই। আমার লক্ষ্য হবে একটি নিরাপদ, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, যেখানে প্রতিটি শিক্ষার্থী তার মেধা ও সম্ভাবনার সর্বোচ্চ বিকাশের সুযোগ পাবে।




উত্তর ফটিকছড়িতে কথিত প্রেমিকসহ যুবলীগ নেত্রী আটক

উত্তর ফটিকছড়িতে কথিত প্রেমিকসহ যুবলীগ নেত্রী আটক
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার ভুজপুর ইউনিয়নে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক যুবলীগ নেত্রী ও তাঁর কথিত প্রেমিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (২২ জুলাই) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার ভুজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাবারড্যাম ডলু আড়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন—নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির মহিলা সদস্য রাশু বেগম (৪০)। তিনি ওই এলাকার এক প্রবাসীর স্ত্রী। তাঁর সঙ্গে আটক হন একই ইউনিয়নের কোটবাড়িয়া নাজিরখিল এলাকার বাচা মিয়ার ছেলে মো. হাসেম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে হাসেম রাশু বেগমের বাড়িতে গেলে বিষয়টি জানতে পারেন স্থানীয়রা। পরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুজনকে আটক করে ভুজপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. সোহেল মুন্সি বলেন, “রাশু বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ বিষয়ে তাঁকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা আমলে নেননি। সর্বশেষ একই ধরনের ঘটনার অভিযোগে স্থানীয়রা তাঁকে ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।”

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, “স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।”




ফটিকছড়ির হাইদচকিয়ায় উচ্চ বিদ্যালয়ে অ্যাডহক কমিটির সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফটিকছড়ির হাইদচকিয়ায় উচ্চ বিদ্যালয়ে অ্যাডহক কমিটির সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে নবগঠিত অ্যাডহক কমিটির অভিষেক সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি ও পাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম সরওয়ার হোসেন স্বপন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনব বড়ুয়া, অভিভাবক সদস্য জাহেদ হাসান গণি, শিক্ষক প্রতিনিধি কাজী মুহাম্মদ মাহতাব উদ্দিন, মো. জসিম উদ্দিন, মাস্টার রতন কান্তি চৌধুরী, আব্দুল মতিন, কৃষকদল নেতা নাজমুল হাসান চৌধুরী লিটনসহ গভর্নিং বডির সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে নিয়মিত বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

নবনিযুক্ত সভাপতি ও চেয়ারম্যান এ কে এম সরওয়ার হোসেন স্বপন বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।” তিনি প্রতিটি শিক্ষার্থীকে বছরে অন্তত একটি গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানকে শুধু জ্ঞানচর্চার কেন্দ্র নয়, পরিবেশবান্ধব ও সচেতন নাগরিক গড়ে তোলার অন্যতম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।