আানোয়ারায় এসএসসি’তে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন বহুমূখী উচ্চ বিদ্যালয়, সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয় ও কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ সালে জিপিএ-৫ ও জিপিএ-৪ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কৈনপুরা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্থানীয় যুবদল নেতা ও চাতরী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এডভোকেট নুরুল কবির রানা’র পৃষ্ঠপোষকতায় ৯১ জন কৃতি শিক্ষার্থীকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা যুবদল নেতা ও অনুষ্ঠানের আয়োজক এডভোকেট নুরুল কবির রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈনপুরা ওয়ার্ডের ইউপি সদস্য নিতাই চন্দ্র দে, কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক মিলন কান্তিশীল, সাংবাদিক নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ইমরান হোসেন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন, চাতরী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রমজান আলী, যুবদল নেতা সাইফুল, ছাত্রদল নেতা রাশেদ ইকবাল, মোঃ জিকু, শুভ দেবনাথ, জাকারিয়া, সিফাত, রায়হান, মারুফ, হামিদ অয়ন পাল, অমিত নাগ, নিসান নাথ প্রমূখ।
পৃষ্ঠপোষক এডভোকেট নুরুল কবির রানা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও তাদের ভবিষ্যতের পরামর্শ হিসেবে এই সবর্ধনার আয়োজন করেছি। শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকদেরও সংবর্ধিত করেছি। তাদের লেখাপড়া চালিয়ে যেতে যেকোন সমস্যায় আমি তাদের অভিভাবকের মতো পাশে থাকব এবং সব ধরনের সহযোগিতা করব। এসব মেধাবী শিক্ষার্থীরাই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। এছাড়া এলাকার গরিব ও মেধাবী শিক্ষার্থীদেরও সব ধরনের সহযোগিতা করব।







