আবারও হাটহাজারীতে ২ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি পুনরুদ্ধার করলো উপজেলা প্রশাসন

চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের পাশের সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কোটি টাকার মূল্যের সরকারি সম্পত্তি পুনরুদ্ধার করলো উপজেলা প্রশাসন।
বুধবার (২৫ মার্চ) হাটহাজারী উপজেলার ফটিকা মৌজার ভাঞ্জইন ব্রীজ সংলগ্ন এলাকায়
উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের হাটহাজারী উপজেলার ফটিকা মৌজার ভাঞ্জইন ব্রীজ সংলগ্ন এলাকায় পাশের সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন, হাটহাজারী কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। উক্ত জমিতে অবৈধভাবে নির্মাণাধীন স্থাপনা ভেঙে দেওয়া হয় এবং অবশিষ্ট নির্মাণসামগ্রী সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের পাশের সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কোটি টাকার মূল্যের সরকারি সম্পত্তি পুনরুদ্ধার করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।








