আনোয়ারায় আগুন-অবরোধ: উপজেলা আ.লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৪১ জনের নামে মামলা
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

আনোয়ারায় আগুন-অবরোধ: উপজেলা আ.লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৪১ জনের নামে মামলা

আনোয়ারায় আগুন-অবরোধ: উপজেলা আ.লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৪১ জনের নামে মামলা
সভাপতি এম এ মান্নান ও সম্পাদক জসিম উদ্দিন

সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতুরী চৌমহনী ও বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ সরকার হাট এলাকার সড়কে আগুন ও অবরোধের চেষ্টার ঘটনায় ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) আনোয়ারা থানার এসআই মো. মনির হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ ঘটনায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ আটজনকে গ্রেপ্তারও করেছে; গ্রেপ্তারকৃতদেরও এ মামলায় আসামি করা হয়েছে।

মামলায় আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দার রবি, আসিফুল ইসলাম বাপ্পি, এ কে খান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দক্ষিণ জেলা শাখার যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবলীগ নেতা মো. ইয়াছিন, রেজাউল করিম চৌধুরী আনিসসহ আনোয়ারা, বাঁশখালী ও কর্ণফুলী উপজেলার ৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তদের অনেকেই দেশের বাইরে থাকলেও পরস্পর যোগসাজশে গত ১৯ নভেম্বর উপজেলার চাতুরী চৌমহনী বাজারে একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়ে এবং বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ সরকার হাট এলাকার সড়কে আগুন দিয়ে অবরোধ সৃষ্টি করে রাষ্ট্রের ক্ষতিসাধনের চেষ্টা করেন। আসামিদের অনেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এবং অর্থ দিয়ে এসব ঘটনা ঘটিয়েছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী ও আনোয়ারা থানার এসআই মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




আনোয়ারায় যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

আনোয়ারায় যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
ছবি সংগৃহীত।

আনোয়ারায় পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে এক নববধূকে বেধড়ক মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। একই সময় তাঁর শ্লীলতাহানি এবং গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার কালাবিবির দীঘি এলাকায় একটি সামাজিক যোগাযোগ কেন্দ্রে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীর ভাই মো. ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ওই নারীর বাবা নাছির উদ্দীন, মা চেমন আরা বেগম, মো. সেকান্দর ও হ্যাপী আক্তার।

সংবাদ সম্মেলনে এমন প্রতারণামূলক আচরণ যাতে আর কোনো মেয়ের সঙ্গে না ঘটে, সেজন্য বিয়ের তিন দিন পর নববধূকে রেখে পালিয়ে যাওয়া স্বামী মো. তৌহিদুল ইসলামসহ জড়িত আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে জানানো হয়, গত ২৯ অক্টোবর ১০ লাখ টাকা দেনমোহরে চেমন আরা বেগমের মেয়ে নাজমিন সুলতানার সঙ্গে তৌহিদুল ইসলামের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে কনের পরিবারের প্রায় ৯ লাখ টাকা খরচ হয়। অভিযোগ অনুযায়ী, বিয়ের পর থেকেই মায়ের প্ররোচনায় তৌহিদুল আরও পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন। যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করায় গত ৮ নভেম্বর দুপুরে নাজমিনকে এলোপাতাড়ি মারধর করে জখম করা হয়। ঘটনার পরদিন ৯ নভেম্বর নাজমিনের ভাই মো. ইকবালসহ স্বজনেরা শ্বশুরবাড়িতে গিয়ে নির্যাতনের কারণ জানতে চাইলে অভিযুক্তরা তাঁদের গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে স্বজনদের উপস্থিতিতেই নাজমিনের চুলের মুঠি ধরে টানাহেঁচড়া, কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি এবং গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানো হয়। পাশাপাশি তাঁর গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইনটিও ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করলে তালাকের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নির্যাতনের শিকার ওই গৃহবধূর মা চেমন আরা বেগম বাদী হয়ে তৌহিদুল ইসলাম (৩২), মো. শহীদ (২৬), জমানা খাতুন (৫২), ইমু আক্তার (২৬) ও শামসুন নুরকে (৫০) আসামি করে গত ১৭ নভেম্বর আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত

পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত
ছবি সংগৃহীত।

পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২০ নভেম্বর সন্ধ্যায় পটিয়ার খুশবু ডাইন রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাহমুদুল হক সুমনের সভাপতিত্বে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. জালাল উদ্দিন, সহ-সভাপতি মো. আলমগীর ও মো. মিয়া, সাধারণ সম্পাদক মো. আলী হায়দার, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. জাবেদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন রানা, সাংগঠনিক সম্পাদক মো. আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম, অর্থ সম্পাদক মো. সোলাইমান, সহ-অর্থ সম্পাদক মো. ইরফান, দপ্তর সম্পাদক আবদুল মান্নান, সমাজকল্যাণ সম্পাদক জসিম উদ্দিন শিবলী, প্রবাসী সম্পাদক মো. হাসান, সহ-প্রবাসী সম্পাদক মো. রনি, ক্রীড়া সম্পাদক তৌহিদুল ইসলাম মুন্না, ধর্ম সম্পাদক হাফেজ মো. মাসুদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌহিদুল ইসলাম হৃদয়। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে মোহাম্মদ ফরহাদ ও মো. সুমন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, যুবসমাজ একটি এলাকার উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি। নবজাগরণ যুব সংঘকে সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের আস্থার সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। বিশেষ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

সভায় নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং এলাকার উন্নয়ন ও মানবকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরিচিতি পর্ব ও আলোচনা শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।




তারেক রহমানের জন্মদিনে আনোয়ারা উপজেলা বিএনপির দোয়া মাহফিল

তারেক রহমানের জন্মদিনে আনোয়ারা উপজেলা বিএনপির দোয়া মাহফিল
ছবি সংগৃহীত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় চট্টগ্রামের আনোয়ারায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা মডেল মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন।

দোয়া ও মোনাজাতে অন্যান্যের মধ্যে অংশ নেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার মোহাম্মদ রফিক, সরওয়ার হোসেন মাসুদ ও মনসুর উদ্দিন; আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য এস এম মোজাম্মেল হক, ডা. আবুল কাশেম, রফিক ডিলার, মোস্তাক আহমদ, আব্দুল মঈন চৌধুরী ছোটন, আবদুল হক মেম্বার, নুরুল ইসলাম, আক্তারুজ্জামান, আবু সালেহ ও মামুন খান; বিএনপি নেতা নিজাম উদ্দিন, আবদুল আজিজ, নুরুল আলম, টিপু চৌধুরী, দিদার ও এনাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গাজী মোহাম্মদ ফোরকান, যুগ্ম আহ্বায়ক হাসান, সদস্য রুবেল, সুমন ও এরশাদ; উপজেলা যুবদল নেতা ওসমান সিকদার, সোহেল, শোয়েবুল ইসলাম, হোসেন, বাবুল হোসেন, আলফাজুর রহমান আরিফ, রফিক, রহমতউল্লাহ, এরশাদ, সাইফু, তানভীর আরিফ, সাগর, কাজী খসরু, ফরহাদ নবী, কামাল, মো. নয়ন, শহীদুল ইসলাম সায়েম, এনাম, মঈন উদ্দিন, মোরশেদ, তারেক হেলাল, লোকমান, সালাউদ্দিন, জামাল, ছৈয়দ নুর, রুবেল, সাঈদ আরিফ, আবির হেলাল, দিদার ও নিশান।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল বিন মনির, সদস্য মোফাজ্জল হোসেন জুয়েল, মো. শফিউল আলম চৌধুরী, সোহেল উদ্দিন ও আরফাত; আনোয়ারা উপজেলা শ্রমিক দলের সভাপতি ওমর ফারুক, সহসভাপতি রহিম ও লিটন; উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ রাশেদ, রাশেদুল বশর, ছোটন, রিহাজ, অনিক, রিয়াস উদ্দিন, ফাহিম, সাকিব ও রিদুয়ান; আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন, জ্যেষ্ঠ সহসভাপতি ইমরান হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মাহিম, সাংগঠনিক সম্পাদক মো. তারেক এবং বটতলী শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. তারেক ও সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন রাকিব প্রমুখ।