অন্ত:স্তা স্ত্রীকে রেখে ১১ বছরের শিশু ভাগনিকে ধর্ষণ করে হত্যা করলো কথিত মামা

নিজের অন্ত:স্ত্বা স্ত্রীকে রেখে ১১ বছরের শিশু আরেফিন আকতার নামে এক ভাগনিকে ধর্ষণ করে হত্যা করার অভিযোগ কথিত মামা ফয়সালের বিরুদ্ধে।
শনিবার (২৮ মার্চ) দুপুর দেড় টার দিকে হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের আমান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গত ২৬ মার্চ দুপুরে আমান বাজার ভাড়া বাসা থেকে আরেফিন আকতার নামে এক শিশু নিখোঁজ হয়। এরপর সবখানে খোঁজ করে না পেয়ে হাটহাজারী মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে আজ শনিবার (২৮ মার্চ) দুপুর দেড় টার দিকে হাটহাজারী উপজেলার আমান বাজার বনফুলের পেছনে তুলা ফ্যাক্টরিতে মুখ তেতলা অবস্থা নিখোঁজ শিশু আরেফিন আকতার এর লাশ পড়ে থাকতে দেখে মডেল থানার পুলিশ কে জানান স্থানীয়রা।পরে খবর পেয়ে হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মেডিকেল প্রেরণ করেন।
নিহত শিশুর পরিবার ও স্থানীয়রা জানান, শিশু আরেফিন আকতার নিখোঁজ হওয়ার পরে তার
কথিত মামা ফয়সাল নিজেও খোঁজ করেন। কিন্তু তারপর সে (ফয়সাল) পালিয়ে যায়। তার স্ত্রী গর্ভবতী থাকার স্বত্বেও সে কিভাবে যাকে ভাগনি বলে ডাকতো সে শিশু কে ধর্ষণ করে হত্যা করে তার মুখ তেতলা করে দিয়েছে। এমন পাষান্ড হত্যাকারীর ফাঁসি দাবি তাদের। ঘাতক ফয়সাল গত বছরখানেক আগে বরিশাল থেকে এসে আমান বাজার বনফুলের পেছনে কলোনিতে থাকতো। বর্তমানে তার গর্ভবতী স্ত্রী আছেন। ঘাতক ফয়সাল ধর্ষণ করে হত্যা করা আরেফিন আকতার এর মাকে বোন বলে ডাকতো এবং শিশু আরেফিন আকতার কে ভাগনি বলে ডাকতো। কে জানতো সেই ঘাতক নিষ্পাপ শিশু আরেফিন আকতার কে ধর্ষণ করে হত্যা করবে।
হাটহাজারী মডেল থানার ওসি মো: জাহিদুর রহমান আজ শনিবার বিকাল ৩টার দিকে এ প্রতিবেদক কে জানান, আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানাচ্ছি।








