অধ্যক্ষ মাওলানা রহমত ছালাম সভাপতি ও মাওলানা শফিউল হক জিহাদী সেক্রেটারি: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ কক্সবাজার জেলা কমিটি গঠন

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কক্সবাজার জেলা কমিটি গঠিত হয়েছে। এতে কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রহমত ছালাম সভাপতি এবং ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গত ২১ অক্টোবর কক্সবাজার পাবলিক হলে সম্মেলনে এই কমিটি ঘোষণা করেন শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মদ শাহজাহান মাদানী।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক আবু তাহের চৌধুরীর সভাপতি একটি অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন জয়েন্ট সেক্রেটারি ড. আবদুছ ছুবুর মাতুব্বর এবং কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসার অধ্যাপক ফরিদুল আলম ও আলির জাহাল ইসলামিয়া বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা রফিক বিন ছিদ্দিকীর যৌথ সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ড. মুহাম্মদ শাহজাহান মাদানী আলিয়া মাদ্রাসা শিক্ষাব্যবস্থার পূর্ণাঙ্গ ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা, মর্যাদা ও অধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। আলিয়া মাদ্রাসার ইতিহাস ও অবদান যথাযথভাবে মূল্যায়নের দাবি জানিয়ে বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
অতিথিবৃন্দ বলেন, দেশের শিক্ষা ও সমাজ গঠনে আলিয়া মাদ্রাসার দীর্ঘ ঐতিহাসিক ভূমিকা রয়েছে। এ শিক্ষাব্যবস্থার স্বার্থ উপেক্ষা করা হলে শিক্ষকসমাজ তা মেনে নেবে না। মাদ্রাসা শিক্ষার অধিকার ও মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সম্মেলনে মাদ্রাসা শিক্ষকদের বিভিন্ন দাবি, শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়।
নবগঠিত জেলা কমিটির নেতারা মাদ্রাসা শিক্ষার উন্নয়ন, শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনকে শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কর্মকাণ্ড শক্তিশালী এবং সুসংহত করতে সবার সহযোগিতা কামনা করেছেন নবগঠিত কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা রহমত ছালাম ও সাধারণ সম্পাদক মাওলানা শফিউল হক জিহাদী।











