‘ইসলামী শ্রম নীতি বাস্তবায়নই শ্রমিকের মুক্তি’— শাহজাহান চৌধুরী এমপি

সাতকানিয়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে
(১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১ মে) বিকেল ৩টায় উপজেলার ‘রাস্তার মাথা’ সংলগ্ন মডেল মসজিদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেরানিহাট এলাকায় এক বিশাল সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
সমাবেশে প্রধান অতিথি চট্টগ্রাম-১৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, "শ্রমিকদের প্রকৃত মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হলে ইসলামী শ্রম নীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। ইসলাম শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করার নির্দেশ দিয়েছে। বর্তমান সমাজ ব্যবস্থায় সেই নীতির অনুপস্থিতির কারণেই শ্রমিকরা প্রতিনিয়ত শোষণ ও বঞ্চনার শিকার হচ্ছে।"
প্রধান চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ার আলম চৌধুরী ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের শ্রমিক আন্দোলনের ইতিহাস স্মরণ করে বলেন, "আট ঘণ্টা কর্মঘণ্টার দাবিতে সেদিন শ্রমিকরা রক্ত দিয়েছিল। অথচ আজও আমাদের দেশে শ্রমিকদের নায্য মজুরি দেওয়া হয় না এবং নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় কাজ করতে বাধ্য করা হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের হারানো অধিকার ফিরিয়ে আনতে চায়।"
বিশেষ বক্তা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ ইসহাক। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা সামাজিক ও নৈতিক অপরাধ। ইসলামী শ্রমনীতি বাস্তবায়িত হলে শ্রমিক এবং মালিকের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি হবে, যা দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে । বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলা সভাপতি ডাক্তার মুহাম্মদ ইউনূস এর সভাপতিত্বে জসীমউদ্দীনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফেডারেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি নুরুল হোসাইন জামাতের উপজেলা সেক্রেটারি তারেক হোসাইন । রফিকুল ইসলাম । মাস্টার সিরাজুল ইসলাম । আবছার মোবিন । দিদারুল ইসলাম । খানে আলম প্রমূখ ।






