১৯ জুলাই : কারফিউ-সেনা মোতায়েন, ইন্টারনেটহীন দেশে ছিল মৃত্যু উপত্যকা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

১৯ জুলাই : কারফিউ-সেনা মোতায়েন, ইন্টারনেটহীন দেশে ছিল মৃত্যু উপত্যকা

১৯ জুলাই : কারফিউ-সেনা মোতায়েন, ইন্টারনেটহীন দেশে ছিল মৃত্যু উপত্যকা
ছবি সংগৃহীত।

কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানের ইতিহাসে সবচেয়ে রক্তাক্ত ও ভয়াবহ দিনগুলোর একটি ছিল ২০২৪ সালের ১৯ জুলাই। কমপ্লিট শাটডাউন কর্মসূচির এই দিনে রাজপথ পরিণত হয়েছিল রণক্ষেত্রে। একই সঙ্গে দেশজুড়ে ইন্টারনেট সেবা কার্যত বন্ধ রেখে রাত ১২টা থেকে জারি করা হয় কারফিউ, মাঠে নামানো হয় সেনাবাহিনী। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হতাহত ও সহিংসতার ঘটনায় রাজপথ হয়ে ওঠে উত্তাল।

আগের দিন ১৮ জুলাই দেশজুড়ে ব্যাপক সহিংসতা ও গুলিতে শতাধিক প্রাণহানির পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন ১৯ জুলাই বিক্ষোভকারীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সরকার সমর্থকদের নিপীড়ন আরও নির্মম হয়ে ওঠে।

১৯ জুলাই শিক্ষার্থী ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দিনভর ব্যাপক সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে।

আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি করা হয়। হাসপাতালগুলোতে গুলিবিদ্ধ মানুষের ঢল নামে। আহতদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হয় হাসপাতালের চিকিৎসক ও নার্সদের। সেদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্সে করে মিনিটে মিনিটে সাইরেন বাজিয়ে আসতে থাকে গুলিবিদ্ধ মানুষ। অ্যাম্বুলেন্স ছাড়াও রিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় করে আনা হয় অনেক আহত-নিহত বিক্ষোভকারী ও সাধারণ মানুষকে। গুলিবিদ্ধদের ভেতর নারী-শিশু থেকে শুরু করে সব বয়সীরাই ছিলেন। ঢাকার অনেক বেসরকারি হাসপাতালেও ছিল একই দৃশ্য। অনেক হাসপাতালে আবার আহতদের চিকিৎসার দেওয়ার ক্ষেত্রে বাধা দেয় সরকার সমর্থকেরা।

সারাদেশে নিহত ৫৬

এর আগে টানা পাঁচ দিন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় দেশজুড়ে যোগাযোগব্যবস্থা প্রায় ভেঙে পড়ে। তথ্যপ্রবাহ সীমিত হয়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা আরও বাড়ে। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যে দেখা যায়, ১৯ জুলাই প্রাণহানির সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন হিসাব থাকলেও এটি ছিল আন্দোলনের সবচেয়ে রক্তাক্ত দিনগুলোর একটি। ১৯ জুলাই নিহত হন অন্তত ৫৬ জন এবং ১৭ থেকে ১৯ জুলাই এই তিন দিনে প্রাণ হারান ১০৩ জন।

কারফিউ জারি ও নাহিদ ইসলামকে আটক

রাতে গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, বিজিবির ডিজি ও ডিএমপি কমিশনার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার (১৯ জুলাই) রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়। মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে আটক করা হয়। সেদিন বিআরটিএ ভবন ও পিবিআই কার্যালয়সহ বেশ কয়েকটি সরকারি স্থাপনায় আগুন দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে ঢাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করে ডিএমপি।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৯ জুলাই সকাল থেকেই দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। এর মধ্যে বেলা ১১টার দিকে রাজধানীর রামপুরা ও যাত্রাবাড়ীতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, বাড্ডা, রামপুরা, উত্তরা ও মহাখালীতেও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ছাড়া বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরেও রাজধানীর বেশ কয়েকটি এলাকায় সংঘর্ষ হয়। এর মধ্যে প্রেসক্লাব ও পল্টন এলাকাজুড়ে ব্যাপক সংঘর্ষের চিত্র দেখা যায়।

ঢাকার বাইরে খুলনার শিববাড়ী, ময়মনসিংহ, নরসিংদী, চট্টগ্রাম, রংপুর, মানিকগঞ্জ, রাজশাহী, বরিশাল, সিলেট ও গাজীপুরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। গোলযোগের মধ্যে নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। কারা কর্মকর্তা ও কারারক্ষীদের জিম্মি করে সেখান থেকে আসামি ছিনিয়ে নেওয়া হয়।

শুক্রবার দিনভর সংঘর্ষে শুধু হতাহত নয়, অনেক সরকারি-বেসরকারি ভবন ও স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। রামপুরা থানা ও রামপুরা পুলিশ ফাঁড়ি, মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে পূরবী পর্যন্ত পাঁচটি পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর করা হয়। বনানীতে বিআরটিএ-এর সদর কার্যালয়, মিরপুরে অবস্থিত সংস্থাটির মেট্রো-১ কার্যালয়, মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। মিরপুরে বিআরটিএ অফিসে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়।  

হেলিকপ্টার থেকে গুলি

১৯ জুলাই মেট্রোরেলের কাজীপাড়া স্টেশনে ভাঙচুর চালানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে গণপরিবহন ও ব্যক্তিগত যান চলাচল করতে দেখা যায়নি। ঢাকা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা থেকে আন্তর্জাতিক অনেক ফ্লাইট বাতিল করা হয়। ঢাকার সঙ্গে সারা দেশের রেল চলাচলও বন্ধ ছিল।  

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়। তবে র‍্যাবের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, ‘তারা আকাশ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। হেলিকপ্টার থেকে কোনো গুলি ছোড়া হয়নি, বরং উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে।’  

সরকারের সঙ্গে বৈঠক ও ৯ দফা

রাজনৈতিক অঙ্গনেও দিনটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের তিন মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও সহসমন্বয়ক হাসিব আল ইসলাম। সরকারের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।  

বৈঠকে আন্দোলনকারীরা প্রথমে ৮ দফা এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্যে ক্ষমা চাওয়া, দুই মন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবি উত্থাপন করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।  

৮২৬ কয়েদির পলায়ন

অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনের পেছনে বিএনপি-জামায়াতের সম্পৃক্ততার অভিযোগ তুলে দলীয় নেতা-কর্মীদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সময়ে ‘সন্তানের পাশে অভিভাবক’ ব্যানারে রাজধানীর শাহবাগে মানববন্ধন করে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন অভিভাবকেরা।  

দিনটির সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ছিল নরসিংদী জেলা কারাগারে হামলা। বিক্ষুব্ধ জনতার হামলায় কারাগারের গেট ভেঙে শত শত বন্দি বেরিয়ে যায়। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ৮২৬ জন কয়েদি পালিয়ে যায় এবং কারাগার থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে জঙ্গি সংগঠনের কয়েকজন সদস্যও ছিলেন বলে পরে জানানো হয়। এই ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।  

১৯ জুলাই শুধু একটি সংঘর্ষময় দিন ছিল না; এটি ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক মোড় পরিবর্তনের মুহূর্ত। কারফিউ, সেনা মোতায়েন, দেশব্যাপী প্রাণহানি, নরসিংদী কারাগারে হামলা, যোগাযোগব্যবস্থা ভেঙে পড়া এবং আন্দোলনের নতুন রাজনৈতিক দাবির উত্থান– সব মিলিয়ে দিনটি পরবর্তী ঘটনাপ্রবাহের ভিত্তি তৈরি করে। জুলাই অভ্যুত্থানের ইতিহাসে ১৯ জুলাই স্মরণীয় হয়েছে রক্তাক্ত ও সিদ্ধান্ত নির্ধারণী দিন হিসেবে।




দ্বিতীয় মেয়াদে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর রিজিয়ন চেয়ারপার্সন হলেন মো. সারোয়ার হোসাইন লাভলু

দ্বিতীয় মেয়াদে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর রিজিয়ন চেয়ারপার্সন হলেন মো. সারোয়ার হোসাইন লাভলু
ছবি সংগৃহীত।

 

চট্টগ্রাম প্রতিনিধি: লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশ-এর ২০২৬-২০২৭ লায়নিস্টিক বর্ষে দ্বিতীয়বারের মতো রিজিয়ন চেয়ারপার্সন (Region Chairperson) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট আইনজীবী, সমাজসেবক ও লায়ন নেতা লায়ন অ্যাডভোকেট মো. সারোয়ার হোসাইন লাভলু।

গত ১ জুলাই ২০২৬ তারিখে ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এম.ডি. কামরুজ্জামান লিটন এমজেএফ (Ln. Md. Kamruzzaman Liton MJF) স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক নিয়োগপত্রে তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। নিয়োগপত্রে উল্লেখ করা হয়, মানবসেবায় তাঁর নিষ্ঠা, নেতৃত্বের গুণাবলি, সাংগঠনিক দক্ষতা এবং লায়ন্স আন্দোলনে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে রিজিয়ন চেয়ারপার্সন হিসেবে মনোনীত করা হয়েছে।

নিয়োগপত্রে আরও বলা হয়, চলতি লায়নিস্টিক বর্ষের প্রতিপাদ্য "COMMITMENT" বাস্তবায়নে তিনি জেলা গভর্নরের ক্যাবিনেটের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন এবং জেলা গভর্নরের লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবেন।

লায়ন অ্যাডভোকেট মো. সারোয়ার হোসাইন লাভলুর লায়ন্স আন্দোলনের পথচলা শুরু হয় ২০১৬ সালে লায়ন্স ক্লাব অব চিটাগং লিবার্টি-এর সাধারণ সদস্য হিসেবে। অল্প সময়ের মধ্যেই তাঁর নেতৃত্ব, কর্মদক্ষতা ও মানবসেবায় নিষ্ঠার কারণে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হন। ২০১৭-২০১৮ লায়ন সেবা বর্ষে তিনি সাধারণ সম্পাদক (General Secretary) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮-২০১৯ সেবা বর্ষে তিনি লায়ন্স ক্লাব অব এঞ্জেল-এর চার্টার প্রেসিডেন্ট (Charter President) হিসেবে সফলভাবে ক্লাব পরিচালনা করেন।

পরবর্তীতে ২০১৯-২০২২ সময়কালে তিনি ডিস্ট্রিক্ট চেয়ারপারসন, ২০২২-২০২৪ লায়ন সেবা বর্ষে জোন চেয়ারপারসন এবং জোন চেয়ারপারসন উইথ ক্লাব হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাঁর সফল নেতৃত্ব ও সাংগঠনিক সক্ষমতার স্বীকৃতিস্বরূপ ২০২৫-২০২৬ লায়ন সেবা বর্ষে তাঁকে প্রথমবারের মতো রিজিয়ন চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। দায়িত্ব সফলভাবে সম্পন্ন করায় এবার ২০২৬-২০২৭ লায়নিস্টিক বর্ষে তাঁকে দ্বিতীয়বারের মতো রিজিয়ন চেয়ারপার্সন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা তাঁর নেতৃত্বের প্রতি জেলা প্রশাসনের আস্থারই বহিঃপ্রকাশ।

পেশাগত জীবনে লায়ন অ্যাডভোকেট মো. সারোয়ার হোসাইন লাভলু চট্টগ্রামের একজন সুপরিচিত আইনজীবী। তিনি বর্তমানে অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর, চট্টগ্রাম হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদের ক্রীড়া সম্পাদক, দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান, দৈনিক আইন আদালত প্রতিদিন-এর প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক সাঙ্গু, দৈনিক বায়ান্ন, দৈনিক ভোরের চেতনা-এর আইন সম্পাদক (নির্বাহী সম্পাদক পদমর্যাদা) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

দ্বিতীয়বারের মতো রিজিয়ন চেয়ারপার্সন হিসেবে নিয়োগ পাওয়ায় লায়ন্স অঙ্গন, আইনজীবী সমাজ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর দূরদর্শী নেতৃত্বে লায়ন্স ইন্টারন্যাশনালের মানবিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং সমাজসেবামূলক উদ্যোগ নতুন উচ্চতায় পৌঁছাবে।

নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে লায়ন অ্যাডভোকেট মো. সারোয়ার হোসাইন লাভলু মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এম.ডি. কামরুজ্জামান লিটন এমজেএফ-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "এই দায়িত্ব আমার জন্য যেমন গৌরবের, তেমনি এটি একটি বড় দায়িত্ব ও অঙ্গীকার। আমি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে লায়ন্স ইন্টারন্যাশনালের আদর্শ বাস্তবায়ন, মানবসেবার পরিধি সম্প্রসারণ এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব।" একই সঙ্গে তিনি সকল লায়ন নেতা, সহকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।




নিলাম জটে স্থবির চট্টগ্রাম বন্দর, কনটেইনারেই পচছে হাজার কোটি টাকার পণ্য

নিলাম জটে স্থবির চট্টগ্রাম বন্দর, কনটেইনারেই পচছে হাজার কোটি টাকার পণ্য
ছবি সংগৃহীত।

বন্দর ইয়ার্ডজুড়ে দাঁড়িয়ে আছে শত শত মরিচা ধরা লোহালক্কড়ের স্তূপ। একেকটি কনটেইনারের গায়ে জমেছে বছরের পর বছর জমা ধূলিবালি ও শ্যাওলার প্রলেপ। ভেতরের তাপদাহে কোনোটিতে পচে গন্ধ বের হচ্ছে আমদানিকৃত ফল ও পচনশীল খাদ্যের, আবার কোনোটিতে আর্দ্রতায় নষ্ট হচ্ছে মূল্যবান শিল্প কাঁচামাল ও কাপড়। এটি দেশের মূল অর্থনৈতিক প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের ভেতরের চিত্র।

কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে দীর্ঘ প্রশাসনিক জটিলতা, আমদানিকারকদের মামলা এবং আমলাতান্ত্রিক লালফিতার দৌরাত্ম্যে ভেতরের অন্তত ৯ হাজার ২৭৮টি কনটেইনারই এখন অবরুদ্ধ। ৩০ দিনের মধ্যে পণ্য খালাসের আইন থাকলেও এক থেকে দেড় যুগ ধরে আটকে রয়েছে এসব পণ্য। ফলে বন্দরের মূল্যবান ১৫ থেকে ২০ শতাংশ স্থান দখল করে রাখা এসব কনটেইনার শুধু যে হাজার কোটি টাকার জাতীয় সম্পদ নষ্ট করছে তা নয়, বরং দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য এবং বন্দরের সার্বিক গতিশীলতাকে স্থবির করে দিচ্ছে।

গভীর অনুসন্ধানে চট্টগ্রাম বন্দরের এই ক্রমান্বয়ে ঘনীভূত হতে থাকা মহাবিপর্যয়ের মূল বিন্দুগুলো একে একে স্পষ্ট হয়ে উঠছে:

১. বিশাল অঙ্কের আমদানিকৃত পণ্যের স্থবিরতা

চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হাউসের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বন্দরের বিভিন্ন টার্মিনাল ও ইয়ার্ডে পড়ে রয়েছে ৯ হাজার ২৭৮টি নিলামযোগ্য কনটেইনার। এর মধ্যে ২ হাজার ৭০০টি ২০ ফুট এবং ৬ হাজার ৫৭৮টি ৪০ ফুট দীর্ঘ কনটেইনার। এসব পাত্রে আটকা পড়ে আছে প্রায় ২ লাখ টন পণ্য। তৎকালীন আন্তর্জাতিক ও দেশীয় বাজারমূল্য হিসাব করলে এই পণ্যের সমষ্টিগত দর অন্তত কয়েক হাজার কোটি টাকা। অথচ দীর্ঘদিন প্রক্রিয়াকরণের অভাবে এগুলো ইয়ার্ডেই ফেলে রাখা হয়েছে।

২. স্থান সংকটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক হ্যান্ডলিং

বর্তমানে চট্টগ্রাম বন্দরের মোট ধারণক্ষমতার প্রায় ১৫ থেকে ২০ শতাংশ জায়গা এককভাবে দখল করে রেখেছে এই নিলামযোগ্য জটের কনটেইনারগুলো। এর ফলে প্রতিদিন বন্দর থেকে নতুন আসা কনটেইনার খালাস, পণ্য জট তৈরি না হওয়া এবং জাহাজ থেকে পণ্য নামানোর স্বাভাবিক গতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন্দর সচল রাখতে নতুন নতুন জায়গা খোঁজা হলেও নিজস্ব ভূমির এক-পঞ্চমাংশ এভাবে অব্যবহৃত ও অবরুদ্ধ হয়ে থাকায় সক্ষমতার চরম অপচয় ঘটছে।

৩. পচনশীল ও মূল্যবান দ্রব্যাদির করুণ পরিণতি

নিলামের অপেক্ষায় আটকে থাকা এই হাজার হাজার কনটেইনারের বিপুল অংশ জুড়ে রয়েছে কমলা, মাল্টা, খেজুর, আদা ও পেঁয়াজের মতো দ্রুত পচনশীল খাদ্যদ্রব্য। তা ছাড়া প্রচুর পরিমাণ কেমিক্যাল, শিল্প কাঁচামাল, টেক্সটাইল পণ্য এবং বিলাসবহুল গাড়িও রয়েছে ইয়ার্ডে। বছরের পর বছর প্রচণ্ড তাপদাহ ও লোনা বাতাসে কন্টেইনার ভেতরেই পচে মাটিতে মিশে যাচ্ছে কোটি কোটি টাকার খাদ্যদ্রব্য এবং জমে ক্ষয়ে নষ্ট হচ্ছে রাসায়নিক পদার্থ।

৪. শিপিং এজেন্ট ও শিপ মালিকদের দ্বিমুখী ক্ষতি

আমদানিকারক পণ্য খালাস না করায় শুধু পণ্যই পচছে না, আন্তর্জাতিক বাজারের অত্যন্ত মূল্যবান কনটেইনারগুলোও অকেজো হয়ে যাচ্ছে। শিপিং এজেন্ট ও ফ্রেইট ফরোয়ার্ডারদের হাজার হাজার কনটেইনার বছরের পর বছর ধরে আটকে থাকায় শিপিং কোম্পানিগুলোকে প্রতিদিন গুণতে হচ্ছে অতিরিক্ত ডেমারেজ ও ভাড়া। অন্যদিকে দীর্ঘস্থায়ী লোনা বাতাসের প্রভাবে বহু কনটেইনার কাঠামোগতভাবে ভেঙে চুরমার হয়ে আয়ু হারিয়ে ফেলছে।

৫. কেন পণ্য খালাস নেওয়া থেকে পিছপা আমদানিকারকরা?

অনুসন্ধানে দেখা যায়, পণ্য আমদানির পর তা বন্দর থেকে খালাস না নেওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ মুখ্য। প্রথমত, আন্তর্জাতিক বাজারে হঠাৎ দরপতন ঘটলে অসাধু আমদানিকারকরা ক্ষয়ক্ষতি এড়াতে ইচ্ছে করেই পণ্য গ্রহণ করেন না। দ্বিতীয়ত, আন্ডার-ইনভয়েসিং বা মিথ্যা ঘোষণার অভিযোগে কাস্টমস পণ্য আটকে দিলে বা মোটা অঙ্কের জরিমানা আরোপ করলে আমদানিকারকরা তা ছেড়ে পালিয়ে যান। তৃতীয়ত, প্রয়োজনীয় নথিপত্রের অভাব ও উচ্চ শুল্ক হারের কারণে অনেক ছোট আমদানিকারক খালাসে অসমর্থ হন।

৬. আইনি জটিলতা ও কাস্টমসের ধীরগতির নিলাম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিধিমালার তোয়াক্কা না করে গতিহীনভাবে চলছে নিলাম প্রক্রিয়া। বর্তমানে ২,৬৯৭টি কনটেইনার নিলাম তালিকায় তোলা হলেও চূড়ান্ত অনুমোদন পেয়েছে মাত্র ১,৬১৯টি। ম্যানুয়াল নিলামে মাইকিং করে প্রতি মাসে সর্বোচ্চ ২০ থেকে ৩০টি কনটেইনারের নিষ্পত্তি করা যায়, যা মহাসাগরে এক ফোটা জলের মতো। অপরদিকে ই-অকশন বা ডিজিটাল নিলাম প্রক্রিয়াও কচ্ছপগতির শিকার। গত দেড় বছরে ৯৮৮টি কনটেইনার নিষ্পত্তি করা সম্ভব হলেও ওই একই সময়ে কাস্টমসের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে আরও কয়েকশো কনটেইনার।

৭. কাস্টমস বনাম বন্দর কর্তৃপক্ষ: প্রশাসনিক দ্বন্দ্বে এনবিআর

আইন অনুযায়ী, জাহাজ থেকে পণ্য ইয়ার্ডে নামার ৩০ দিনের মধ্যে আমদানিকারক তা গ্রহণ না করলে কাস্টমস হাউসকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয় বন্দর কর্তৃপক্ষ। কাস্টমস তখন আমদানিকারককে ১৫ দিনের নোটিশ দিয়ে পণ্য নিলাম বা ধ্বংসের আইনি এখতিয়ার লাভ করে। কিন্তু বাস্তব চিত্রে দেখা গেছে, গত এক দশকে বন্দর থেকে ৮০টিরও বেশি চিঠি দেওয়া হলেও কাস্টমসের তরফ থেকে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নে দেখা গেছে চরম উদাসীনতা ও প্রশাসনিক অলসতা।

৮. শিপিং খাতের শীর্ষ প্রতিনিধিদের ক্ষোভ

বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক ও বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি খায়রুল আলম সুজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “নিলাম কার্যক্রম গতিশীল না হওয়ার কারণে বছরের পর বছর শত শত কনটেইনার এবং ভেতরের পণ্য চিরতরে নষ্ট হচ্ছে। আমরা বারবার সভা-সেমিনারে ও লিখিত চিঠিতে কাস্টমসকে সতর্ক করেছি। কাস্টমসের এই ঢিলেঢালা মনোভাবের মাশুল গুনছেন শিপিং এজেন্ট ও সাধারণ ব্যবসায়ীরা।”

৯. কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য

সমস্যার সার্বিক গুরুত্ব স্বীকার করে বন্দর কর্তৃপক্ষের সদস্য (মেরিন অ্যান্ড হারবার) কমোডর আমিন আহমেদ আবদুল্লাহ বলেন, “বন্দরের বর্তমান ক্ষমতার ১৫ থেকে ২০ শতাংশ স্থান এই নিলামযোগ্য কনটেইনার দখল করে আছে। এটি যদি দ্রুত নিষ্পত্তি করে অপসারণ করা যায়, তবে আমরা বিশাল এলাকা ফাঁকা পাব। যা নতুন আন্তর্জাতিক আমদানি-রপ্তানি হ্যান্ডলিং সহজ করতে এক যুগান্তকারী ভূমিকা রাখবে।”

অন্যদিকে কাস্টমস হাউসের সহকারী কমিশনার শরীফ মো. আল আমিন সরকারি বিধিমালার জটিলতার কথা উল্লেখ করে বলেন, “নিলামে কনটেইনারের পণ্য বিক্রির একটি সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। কাস্টমস আইনের সব বিধিবিধান পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতে গিয়েই কিছুটা সময় বেশি লাগছে। তবে আমরা সার্বিক নিলাম প্রক্রিয়ায় গতিশীলতা আনতে নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছি।”




বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
ছবি সংগৃহীত।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রফতানি আয় বৃদ্ধিতে বস্ত্রশিল্পের অসামান্য অবদান রয়েছে। এ খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করবে সরকার।

বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রফতানি সম্ভাবনা এবং এ খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের অবদানের কথা তুলে ধরে এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন সরকারপ্রধান এবং প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা ও সমাধানে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দেন তিনি।

বৈঠকে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল, সহ-সভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির, ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, বর্তমান পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব, বাদশা মিয়া ছাড়াও আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া, মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলাম উপস্থিত ছিলেন।