হেফাজতকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবেন না: মাওলানা আশরাফ আলী নিজামপুরী

হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী বলেছেন, হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ (সা:) এর ইজ্জত রক্ষা, সকল প্রকার ইসলাম বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ এবং অন্যায় অবিচার ও খোদাদ্রোহীতা মোকাবেলায় এই সংগঠনের জন্ম। তিনি বলেন, আমরা আশা রাখব যেন, কোন অবস্থাতেই হেফাজতকে যেন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা না হয়।
বৃহস্পতিবার বিকেলে বাঁশখালীর বৈলছড়ি মারকাজুস সুন্নাহ মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নিজামপুরী উপরোক্ত কথা বলেন।
হেফাজত ইসলাম বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল হক সুজিশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান জসিমের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, হেফাজত ইসলাম বাংলাদেশ বাঁশখালী শাখার সহ-সভাপতি মাওলানা ফোজাইল বিন আবদুল জলিল, মাওলানা হেলাল উদ্দিন,
মাওলানা রেজাউল করিম ইরফান, ক্বারী মাওলানা এমরান, মাওলানা হানিফ আল মাহমুদ, মাওলানা ইউনুস, মাওলানা জোনাইদ রশিদ শওকী, মাওলানা নছিম, হাফেজ মাওলানা আনোয়ার, মাওলানা এস এম ফয়জুল্লাহ, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা মাহমুদুল ইসলাম, মাওলানা জাফর, মাওলানা শফিউল্লাহ, মাওলানা মোঃ আনিস, মাওলানা জকরিয়া, মাওলানা হামিদ প্রমূখ।
ছবি ক্যাপশন (১), বাঁশখালীতে হেফাজতের ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নিজামপুরী।






