স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধিদলের ঈদ শুভেচ্ছা বিনিময়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও কক্সবাজার শহর শাখার আমীর আব্দুল্লাহ আল ফারুখের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
শনিবার (২১ মার্চ) বিকেলে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে জামায়াত নেতৃবৃন্দ স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে আন্তরিক শুভেচ্ছা জানান। প্রায় এক ঘণ্টাব্যাপী এ শুভেচ্ছা ও মতবিনিময় সভা সৌহার্দপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
সাক্ষাৎকালে দেশের সার্বিক পরিস্থিতিসহ পারস্পরিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া পৌরসভা আমীর আরিফুল কবির, পেকুয়া উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, সাবেক উপজেলা আমীর মাওলানা সাবের আহমদ, খুটাখালী ইউনিয়ন পরিষদের মাওলানা আব্দুর রহমান, বরইতলী ইউনিয়ন পরিষদের সালেকুজ্জামান, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দীন আহমদ বাবর, পেকুয়া উপজেলা নায়েবে আমীর জেএম শাহাবুদ্দীন, মাওলানা সিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।









